বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
30 C
Dhaka

হোয়াটসঅ্যাপ ছেড়ে তুর্কি অ্যাপ বিআইপি’তে যোগদানের হিড়িক

spot_img

দিনে বাড়ছে ২০ লাখ ব্যবহারকারী। 

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ ছেড়ে তুর্কি বার্তা আদান প্রদানের অ্যাপ বিআইপি (BiP) তে যোগদানের হিড়িক চলছে। হোয়াটসঅ্যাপ নিজেদের প্রাইভেসি পলিসিতে বিতর্কিত পরিবর্তন আনার পর থেকেই তুরস্কের পাশাপাশি বিশ্বব্যাপীই নতুন নতুন ব্যবহারকারীর সংখ্যা হু হু করে বাড়ছে অ্যাপটির। বিশেষত মুসলিম বিশ্বের ব্যবহারকারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে বিআইপি।

নিরাপদভাবে বার্তা আদান-প্রদানকারী অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান তুরস্কের বৃহত্তম রাষ্ট্রীয় টেলিকম সংস্থা ‘তুর্কসেল’। বিআইপি ২০১৩ সালে চালু হয়ে কয়েক বছরের ব্যবধানে ১৯২টি দেশে বিস্ময়কর জনপ্রিয়তা লাভ করেছে।

সংস্থাটির মহাব্যবস্থাপক মুরাত এরকান জানান, গত ৬ জানুয়ারি হোয়াটসঅ্যাপ নিজেদের পলিসিতে পরিবর্তন আনে। এরপর থেকেই গেল কদিনে গড়ে প্রতিদিন প্রায় ২০ লাখ ব্যবহারকারী বিআইপি ইনস্টল করেছেন। খবর ডেইলি সাবাহর।

গত রোববার ব্যক্তিগত তথ্য পাচারের আশঙ্কায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের কার্যালয় মার্কিন অ্যাপ হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেশীয় অ্যাপটি চালু করার ঘোষণা দেয়। এরপর থেকেই তুর্কি লোকজন মার্কিন অ্যাপ হোয়আটস অ্যাপ ছেড়ে বিআইপি ব্যবহার শুরু করেন। এরদোগানের কার্যালয়ের ওই বিবৃতির পর মাত্র ২৪ ঘণ্টায় বিআইপির গ্রাহক সংখ্যা বাড়ে ১১ লাখ ২০ হাজার।

একই সাথে মুসলিম বিশ্বের ব্যবহারকারীদের মাঝেও অ্যাপটি ব্যবহারের ধুম লক্ষ করা গেছে। বাংলাদেশে অনেককে অ্যাপটি ইনস্টল করার পাশাপাশি অন্যদেরকেও উৎসাহিত করতে দেখা গেছে।

এরকান জানান, তুরস্কের স্থানীয় অ্যাপটির ডাউনলোডকারীর সংখ্যা ৬ কোটি ছাড়িয়েছে। কয়েক মাসের মধ্যে ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি (একশ মিলিয়ন) ছাড়াবে বলে আশা প্রকাশ করেন।

এদিকে, হোয়াটসঅ্যাপ নিজেদের প্রাইভেসি পলিসিতে বিতর্কিত পরিবর্তন আনার পর বিশ্বের অন্যান্য প্রতিদ্বন্দ্বী অ্যাপগুলোর ব্যবহারকারীর সংখ্যাও ব্যাপক হারে বেড়েছে। রাশিয়ায় জন্মগ্রহণকারী টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাবেল দ্রুভ মঙ্গলবার জানান, বিগত ৭২ ঘণ্টায় তাদের নতুন ব্যবহারকারী বেড়েছে আড়াই কোটি। বর্তমানে বিশ্বব্যাপী অ্যাপটির৫০ কোটির অধিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে। (Source aljazeera)

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি