শনিবার, জুন ১৩, ২০২৬
34.1 C
Dhaka

নগরবাসীর সমস্যা-অভিযোগ ও সেবা অ্যাপ ‘সবার ঢাকা’ চালু

টেকভিশন২৪ ডেস্ক: ঘরে বসে এই মোবাইল অ্যাপের মাধ্যমে নাগরিকরা তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ জানিয়ে করপোরেশনের সেবা নিতে পারবেন। এসব সেবার মধ্যে থাকবে মশা নিধন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক বাতি, রাস্তা-ঘাট ও নালা-খাল দখলমুক্তকরণসহ অবৈধ স্থাপনা সরানো, জলাবদ্ধতা ‍দূরীকরণ, নিকটস্থ পাবলিক টয়লেট খোঁজা, নারী ও শিশু সমস্যা সমাধান ইত্যাদি।

রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এই অ্যাপের উদ্বোধন করা হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত ছিলেন।

‘সবার ঢাকা’ অ্যাপ সম্পর্কে তথ্য ও প্রযুক্তি জুনাইদ আহমেদ পলক বলেন, “ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রত্যেকটি সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য মেয়র আতিকুল ইসলাম প্রতিনিয়ত আমাদের সঙ্গে  বিভিন্ন আইডিয়া শেয়ার করছেন। তারই অংশ হিসেবে নাগরিক সমস্যা সমাধানের জন্য এই ‘সবার ঢাকা’ অ্যাপ। “এটি একটি ডাইনামিক অ্যাপ্লিকেশন। এই অ্যাপলিকেশনের ডেটা স্টোরেজের জন্য ন্যাশনাল ডেটা সেন্টার থেকে সার্বিক সহযোগিতা থাকবে।”

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে ‘স্মার্ট সিটি’ করার পরিকল্পনা তুলে ধরে পলক বলেন, “ঢাকা উত্তর সিটির প্রতিটি ক্লোজ সার্কিট ক্যামেরাকে আমরা ফেস রিকগনিশন সফটওয়্যারে নিয়ে আসব। এতে সিটি কর্পোরেশন এলাকায় চিহ্নিত দুষ্কৃতিকারী, মাদক ব্যবসায়ী ও জঙ্গি-সন্ত্রাসীদের ডেটা সংরক্ষিত থাকবে। তালিকাভুক্ত সন্ত্রাসীরা সিটি কর্পোরেশনে ক্যামেরার নজরে আসামাত্রই কন্ট্রোলরুমে এলার্ট হবে। পাশাপাশি আমরা পুলিশের ডেটা স্টোরেজের সঙ্গে সেটি ইন্টিগ্রেট করে দেব। এতে করে আমরা একটি সেইফ, স্মার্ট সিটি গড়ে তুলতে পারব।”

অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম বলেন, “প্রত্যাবর্তন দিবসে জাতির জনক আগে তার সহধর্মিনীকে দেখার জন্য বাসায় যাননি। উনি সোজা চলে আসছিলেন রেইসকোর্স ময়দানে, তার সহধর্মিনী সেটি রেডিওতে শুনছিলেন। তিনি কীভাবে দেশের মানুষকে ভালোবেসেছেন, আর আমরা সেটি অনুসরণ না করে কীভাবে রাস্তা-ঘাট, নদী, নালা, খাল সব দখল করে নিচ্ছি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, নগর পরিকল্পনাবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আখতার মাহমুদ, উত্তর সিটির কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ও প্রধান প্রকৌশলী আমিরুল ইসলাম।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি