শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
32.7 C
Dhaka

এএমএফ এর ৬ষ্ঠ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ‘স্বপ্ন’

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া মার্কেটিং ফেডারেশন (এএমএফ) এই অঞ্চলের মার্কেটিংয়ের শীর্ষস্থানীয় পরিচালনা কমিটি যার সদস্য দেশগুলির মধ্যে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, চীন, থাইল্যান্ড, কম্বোডিয়া, হংকং, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন, শ্রীলঙ্কা, তাইওয়ান, ভিয়েতনাম ও বাংলাদেশ। সম্প্রতি মোট ১৪টি দেশের সঙ্গে প্রতিযোগিতা করে বাংলাদেশের শীর্ষ সুপারশপ ‘স্বপ্ন’ জিতেছে ‘(এএমএফ) ৬ষ্ঠ এশিয়া মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যা এশিয়ার ‘মার্কেটিং কোম্পানি অফ দ্য ইয়ার ২০২০’ নামে স্বীকৃত।

জুরি সদস্যরা ২০২০ সালের নভেম্বর মাস জুড়ে সকল মনোনয়ন নিখুঁতভাবে মূল্যায়ন করেছিলেন এবং একটি কঠোর প্রক্রিয়ার মাধ্যমে বিজয়ীদের বাছাই করেছিলেন। এশিয়া মার্কেটিং ফেডারেশন (এএমএফ)-এর বাংলাদেশ চ্যাপ্টার মার্কেটিং সোসাইটি (এমএসবি) এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) দুটি বিভাগে মনোনীত প্রার্থীদের বেছে নিয়েছে: মার্কেটিং কোম্পানি অফ দ্য ইয়্যার এবং মার্কেটিং ৩.০ বিভাগে। এরমধ্যে ‘মার্কেটিং কোম্পানি অফ দ্য ইয়্যার (এমসিওওয়াই), যার জন্য ‘স্বপ্ন’ মনোনীত হয়েছিল। সংস্থাটির বিদ্যমান বহুমুখিতা, উদ্ভাবন-শক্তি এবং মার্কেটিং কৌশলগুসমূহের প্রশংসনীয় গুণাবলী যা গ্রাহকের ও কমিউনিটি রুচি, হৃদয় এবং চেতনাকে প্রতিফলিত করে, যা বিগত তিন বছর যাবত প্রয়োগ হয়ে আসছে এবং যা উপস্থাপন করা হয়েছে এএমএফ জুরি বোর্ডের বিচারকার্যের জন্য।

‘স্বপ্ন তাদের কোম্পানির পণ্য ও পরিসেবাদির মার্কেটিংয়ে অসামান্য প্রচেষ্টার জন্য স্বীকৃত হয়েছে। এই পুরষ্কার বিপণনে তাদের দক্ষতা এবং বহুমুখিতা, উদ্ভাবন-শক্তি এবং মার্কেটিং কৌশলগুসমূহের প্রশংসনীয় গুণাবলী যা গ্রাহকের ও কমিউনিটি রুচি, হৃদয় এবং চেতনাকে আলোকিত ও উদ্ভাসিত করে। উল্লেখ্য, উপস্থাপিত নথি পাওয়ার পরে এবং সেগুলোর পর্যালোচনা করার পর জুরি বোর্ড বেছে নিয়েছে যে সংশ্লিষ্ট দেশগুলির মনোনীত প্রার্থীরা তাদের প্রতিষ্ঠানকে উপস্থাপন করার জন্য উপযুক্ত হবে, যা ভার্চুয়ালি সম্পাদিত হয়েছে মূলত বর্তমান মহামারী পরিস্থিতির কারণে। কঠোর এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, কম্বোডিয়া, হংকং, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন, শ্রীলঙ্কা, তাইওয়ান এবং ভিয়েতনামমের সঙ্গে প্রতিযোগিতা করে বহুজাতিক প্রাজ্ঞ মার্কেটিং বিশেষজ্ঞদের বিচারে ‘স্বপ্ন’ এই পুরস্কার জিতেছে।

এই উদ্যোগটির পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০২১ সালের ফেব্রুয়ারীতে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। ‘স্বপ্ন’ তাদের যাত্রা শুরু করে ২০০৮ সালে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্টব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০১৬,২০১৭, ২০১৮,২০১৯ এবং ২০২০ সালে ‘সুপারস্টোর’ বিভাগে পর পর ৫ বার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। এছাড়া ২০১৯ এবং ২০২০ সালে পরপর দুই বছর সব ক্যাটাগরির মধ্যে দেশের প্রথম দশটি ব্র্যান্ডের মধ্যে স্থান করে নিতে পেরেছে ‘স্বপ্ন’।

এছাড়া সুপারব্র্যান্ডস বাংলাদেশের অধীনে ২০১৮ এবং ২০২০-২১ সালে ‘সুপারব্র্যান্ড’ হিসেবে পুরস্কার জিতেছে ‘স্বপ্ন’।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি