শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
27.6 C
Dhaka

বাংলাদেশে উন্মোচিত হলো গেম মাস্টার – রিয়েলমি নারজো ২০

টেকভিশন২৪ ডেস্ক: আজ এক গ্র্যান্ড অনলাইন ইভেন্টের মধ্য দিয়ে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের গেম মাস্টার- রিয়েলমি নারজো ২০ স্মার্টফোনটি  ‍উন্মোচন করেছে।

গেমিং সেন্ট্রিক এই স্মার্টফোনে রয়েছে শক্তিশালী হেলিও জি৮৫ গেমিং প্রসেসর, ৪৮ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা, ৬০০০মিলিঅ্যাম্পিয়ারের মেগা ব্যাটারি এবং টাইপ-সি ১৮ ওয়াটের কুইক চার্জিং প্রযুক্তি।রয়েছে অক্টা-কোর সিপিইউ, ৬.৫ ইঞ্চির বিশাল ডিসপ্লে।

রিয়েলমি নারজো ২০ স্মার্টফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি রম ভ্যারিয়েন্টির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩,৯৯০ টাকা।

এই ফোনটির দারাজে ফার্স্ট অনলাইন সেল শুরু হবে আগামীকাল (২৯ ডিসেম্বর) বেলা আড়াইটায়। দারাজে গেম মাস্টার রিয়েলমি নারজো ২০  বিশেষ অফারে ১৩,৪৯০ টাকায় পাওয়া যাবে।

ডিভাইসটির পেছনে থাকা ৪৮ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা দিয়ে দুর্দান্ত ছবি তোলা যাবে।রয়েছে ৮ মেগাপিক্সেল ১১৯ ডিগ্রি আল্ট্রা-ওয়াইড লেন্স ও একটি আল্ট্রা-ম্যাক্রো লেন্স।

ডিভাইসটিতে রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এছাড়াও রয়েছে টাইপ-সি ১৮ ওয়াটের কুইক চার্জিং প্রযুক্তি, যা দিয়ে ৩০ মিনিটে ২৯ শতাংশ চার্জ করা যাবে।

রিয়েলমি নারজো ২০-তে রয়েছে ৬.৫ ইঞ্চি মিনি-ড্রপ ডিসপ্লে এবং ডিভাইসটির স্ক্রিন-টু-বডি রেশিও ৮৮.৭ শতাংশ।

রিয়েলমি নারজো ২০ স্মার্টফোনটি আগামী ৩১ ডিসেম্বর থেকে প্রতিটি রিয়েলমি ব্র্যান্ড শপগুলোতে পাওয়া যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

ফেরারির ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ আলট্রা

টেকভিশন২৪ ডেস্ক: ফেরারির মতো বিলাসবহুল গাড়ির ডিজাইনের জন্য পরিচিত...

সর্বশেষ

মার্সেল পণ‌্য কিনলে ঘরভর্তি পণ্য ফ্রি, বিদেশ ভ্রমণসহ নানা অফার

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের পণ্য ক্রয়ে...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

ট্রাস্ট ব্যাংকের সেভিংস, লোনসহ বিভিন্ন সেবা এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক: এবার বিকাশ অ্যাপে যুক্ত হলো ট্রাস্ট ব্যাংকের...

রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হলো রিনিউয়েবল এনার্জি ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: নিজস্ব সম্পদের ওপর ভিত্তি করে টেকসই, স্থিতিশীল...

টফিতে যুক্ত হলো হাজারের বেশি নতুন কনটেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে যুক্ত...

আইফোন ডুওর পর্দায় ফাটল: বাজারে আসার পরই বড় বিপাকে অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলের বহুল প্রতীক্ষিত প্রথম ভাঁজযোগ্য (ফোল্ডেবল) স্মার্টফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি