শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
25.1 C
Dhaka

ঝুলন্ত তারসহ টেলিযোগাযোগ ট্রান্সমিশন সমস্যা সমাধানে বৈঠক অনুষ্ঠিত

বিটিআরসি এনটিটিএন অপারেটরদের সাথে বিটিআরসি চেয়ারম্যানের একান্ত বৈঠক।

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর ঝুলন্ত তার সমস্যা নিরসন, এনটিটিএন অপারেটরদের ট্যারিফ নির্ধারণ, এনটিটিএন ও আইএসপি অপারেটরদের পারস্পারিক সম্পর্ক উন্নয়ন,বিদ্যমান নীতিমালা হালনাগাদকরণসহ টেলিযোগাযোগ ট্রান্সমিশন সেবায় যুগোপযোগী পরিবর্তনের আভাস দিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।

সোমবার বিকেলে কমিশনের প্রধান সম্মেলন কক্ষে ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স বিভাগ কর্তৃক আয়োজিত নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) অপারেটরদের সাথে এক মতবিনিময় সভায় এ খাতে বিদ্যমান সমস্যা সমাধা্নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আশ্বস্ত করা হয়।

দেশে বর্তমানে সক্রিয় এনটিটিএন অপারেটর বিটিসিএল, বাংলাদেশ রেলওয়ে, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি), ফাইবার এট হোম লিমিটেড, সামিট কমিউনিকেশন লিমিটেড এবং বাহন লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তাগণ নিজ নিজ প্রতিষ্ঠানের ট্রান্সমিশন সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও সমাধানের বিভিন্ন দিক উপস্থাপন করেন।

সভায় রাজধানীর ঝুলন্ত তার সমস্যা, এনটিটিএন সেবায় টেকসই মূল্য নির্ধারণ, বিটিআরসির অধীনস্থ সংশ্লিষ্ট লাইসেন্সিদের কার্যক্ষেত্র ও কার্যপরিধি নির্ধারণে গাইডলাইন হালনাগাদকরণ ও নিয়মিত মনিটরিং জোরদারের দাবি জানায় অপারেটররা।

বিটিআরসি জানায়, এনটিটিএনের ট্যারিফ নির্ধারণের জন্য ইতোমধ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে গঠিত কমিটি কাজ করছে। তাই বিদ্যমান গাইডলাইন অনুযায়ী দায়িত্বশীলতার সাথে তাদের কার্যক্রম পরিচালনা এবং নির্ভরশীল অপারেটর ও লাইসেন্সিদের সাথে সম্পর্ক বজায় রেখে কাজ করার আহবান জানানো হয়।

কমিশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, ‘আমি ক্রমান্বয়ে সকল অপারেটরদের নিয়ে বসব, তাঁদের সমস্যাগুলো চিহ্নিত করা হচ্ছে, কমিশন কর্তৃক ধাপে ধাপে সেগুলো চিহ্ণিত করে সময়োপযোগী কার্যকরী সমাধান দেয়া যাবে। আপনাদের সহযোগিতা পেলে আমি এ খাতটিকে যে অবস্থায় পেয়েছি, তার চেয়ে আরো উন্নত ধাপে নিয়ে যেতে পারবো বলে আমার বিশ্বাস’।

                             বিটিআরসি এনটিটিএন অপারেটরদের একান্ত বৈঠক।

সভায় অন্যান্যেদের মধ্যে বিটিআরসির লীগ্যাল এন্ড লাইসেন্সিং বিভাগের কমিশনার আবু সৈয়দ দিলজার হুসেইন, বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ডঃ মোঃ রফিকুল মতিন, বিটিআরসির মহাপরিচালক (স্পেকক্ট্রাম) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শহীদুল আলম, মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল, মহাপরিচালক (ইএন্ডও) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ এহসানুল কবির, বাংলাদেশ রেলওয়ের চিফ সিগন্যাল এন্ড টেলিকম ইঞ্জিনিয়ার বানু রঞ্জন সরকার, পিজিসিবির পরিচালক মোঃ আশরাফ হোসেন, ফাইবার এট হোমের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রফিকুর রহমান, সামিট কমিউনিকেশন লিমিটেডর এমডি ও সিইও আরিফ ইসলাম, বাহন লিমিটেডের নির্বাহী পরিচালক জিয়া শামসিসহ বিটিআরসির উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

ফেরারির ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ আলট্রা

টেকভিশন২৪ ডেস্ক: ফেরারির মতো বিলাসবহুল গাড়ির ডিজাইনের জন্য পরিচিত...

সর্বশেষ

মার্সেল পণ‌্য কিনলে ঘরভর্তি পণ্য ফ্রি, বিদেশ ভ্রমণসহ নানা অফার

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের পণ্য ক্রয়ে...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

ট্রাস্ট ব্যাংকের সেভিংস, লোনসহ বিভিন্ন সেবা এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক: এবার বিকাশ অ্যাপে যুক্ত হলো ট্রাস্ট ব্যাংকের...

রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হলো রিনিউয়েবল এনার্জি ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: নিজস্ব সম্পদের ওপর ভিত্তি করে টেকসই, স্থিতিশীল...

টফিতে যুক্ত হলো হাজারের বেশি নতুন কনটেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে যুক্ত...

আইফোন ডুওর পর্দায় ফাটল: বাজারে আসার পরই বড় বিপাকে অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলের বহুল প্রতীক্ষিত প্রথম ভাঁজযোগ্য (ফোল্ডেবল) স্মার্টফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি