শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
29 C
Dhaka

দুই ক্যাটাগরিতে বাংলাদেশের অ্যাসোসিও সম্মাননা অর্জন

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়ান-ওশেনিয়ান অঞ্চলের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি সংগঠন এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও) কতৃক আয়োজিত `অ্যাসোসিও ডিজিটাল সামিট ২০২৪ টোকিও’ এ দুই ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড অর্জন করেছে দেশের দুই প্রযুক্তি প্রতিষ্ঠান। আউটস্ট্যান্ডিং টেক অর্গানাইজেশন বিভাগে রাইজআপ ল্যাবস এবং ইমার্জিং ডিজিটাল সল্যিউশন অ্যান্ড ইকোসিস্টেম বিভাগে ইগরুট লিমিটেড এই সম্মাননা অর্জন করেছে।

০৬ থেকে ০৮ নভেম্বর পর্যন্ত জাপানের রাজধানী টোকিওতে আয়োজিত অ্যাসোসিও ডিজিটাল সামিট ২০২৪ এ্রর দ্বিতীয় দিনে অ্যাওয়ার্ড নাইটে অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন অ্যাসোসিওর চেয়ারম্যান ড. ব্রায়ান সিন। এসময় অ্যাসোসিওর আজীবন সম্মানিত চেয়ারম্যান ও বিসিএস প্রাক্তন সভাপতি আব্দুল্লাহ এইচ কাফিসহ অ্যাসোসিও এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে ১৩টি বিভাগে পুরষ্কার প্রদান করা হয়। ২৪টি দেশের তথ্যপ্রযুক্তি খাতের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন। এশিয়া এবং ওশেনিয়ান অঞ্চলের দেশগুলোর জন্য অ্যাসোসিও প্রতিবছর এই পুরষ্কারের আয়োজন করে থাকে। এই অঞ্চলের জন্য তথ্যপ্রযুক্তি খাতে একে সম্মাজনক পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়। দেশে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) তথ্যপ্রযুক্তি খাতের এশিয়ান-ওশেনিয়ান অঞ্চলের সংগঠন অ্যাসোসিও’র একমাত্র সদস্য। তথ্যপ্রযুক্তিতে বিশেষ ভূমিকা পালনকারী বিভিন্ন প্রকল্পকে অ্যাসোসিও’র এই সম্মাননার জন্য প্রতিবছর বিসিএস মনোনয়ন প্রদান করে।

অ্যাসোসিওর আজীবন সম্মানিত চেয়ারম্যান আব্দুল্লাহ এইচ কাফি বলেন,‘বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান পুরস্কার পাওয়ায় বিশ্বের কাছে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা তুলে ধরার প্রচেষ্টা সফল হয়েছে। আন্তর্জাতিক আসরগুলোতে বিসিএসসহ দেশের তথ্যপ্রযুক্তি সংগঠনগুলোর ভূমিকা বরাবরের মতোই প্রশংসনীয়।

প্রসঙ্গত, ০৬ থেকে ০৮ নভেম্বর ২০২৪ জাপানের টোকিওতে অনুষ্ঠিত এই সম্মেলনে বিসিএস এর ১৫ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহন করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি