মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
25.9 C
Dhaka

শাওমি ইমেজারি অ্যাওয়ার্ড প্রতিযোগিতা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিবছরের মতো এবারও শুরু হয়েছে শাওমি ইমেজারি অ্যাওয়ার্ডস প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নিজেদের শাওমি এবং রেডমি ডিভাইস দিয়ে তোলা ছবি জমা দিয়ে ১০ হাজার ডলার পর্যন্ত জেতার সুযোগ পাচ্ছেন। গত ৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগীতা চলবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত।

লেইকা সমর্থিত এই শাওমি ইমেজারি অ্যাওয়ার্ড প্রথম চালু হয় ২০১৯ সালে। এটি শাওমি ও রেডমি ব্যবহারকারীদের ফটোগ্রাফির দক্ষতা ও সৃজনশীলতা উদযাপন করার জন্য একটি বার্ষিক আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতা। এর লক্ষ্য হলো শাওমি মোবাইল ক্যামেরার অসাধারণ ফটোগ্রাফি ক্ষমতা তুলে ধরা।

এ বছর মূলত ৪ টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হচ্ছে । শক্তিশালী একক ছবির জন্য স্ন্যাপশট ক্যাটাগরিতে রয়েছে  ১০ হাজার ডলারের আকর্ষণীয় পুরস্কার। সমন্বিত গল্পের সাথে সম্পর্কিত ২-৯ টি ছবির জন্য ছবি প্রবন্ধ ক্যাটাগরিতেও ১০ হাজার ডলারের পুরস্কার রয়েছে। শুধু রাত্রিকালীন ক্যাটাগরিতে শাওমির লো লাইট টেকে তোলা ছবি আহ্বান করা হয়েছে। পুল পদ্ধতিতে যা প্রতি ছবি জমাদানে  ১ ডলার থেকে শুরু হয়ে বর্তমানে ৪ হাজার ৬৮৬ ডলারে উন্নীত হয়েছে। বিচারকদের পছন্দের ক্যাটাগরিতে ৪ জন বিজয়ীকে জনপ্রতি ১ হাজার ডলারের বিশেষ সম্মাননা প্রদান করা হবে। স্ন্যাপশট ক্যাটাগরি ও ছবি প্রবন্ধ ক্যাটাগরিতেও সম্মানজনক স্বীকৃতি ঘোষণা করা হবে।

লেইকার বিশিষ্ট বিচারক প্যানেল থেকে সৃজনশীলতা, কৌশল ও আবেগের প্রয়োগের বিবেচনায় মূল্যায়ন করবেন প্রামাণ্য চিত্রগ্রাহক হলি মেরি- কাটো, লেইকার ইমেজ  বিভাগের প্রধান কারিন রেন কাফম্যান, স্ট্রিট ফটোগ্রাফার ববি আনবার্ড ও বার্সেলোনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোর্দি হার্নান্দেজ- প্রাট।

অংশগ্রহণকারীরা শাওমি কমিউনিটি অ্যাপ বা শাওমি ইমেজারি অ্যাওয়ার্ড ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের তোলা ছবি জমা দিতে পারবেন। জমা দেওয়া প্রতিটি ছবি অবশ্যই শাওমি বা রেডমি ডিভাইস দিয়ে তুলতে হবে। শাওমি ইমেজারি অ্যাওয়ার্ড ভিজ্যুয়াল গল্পকারদের একটি বিশ্বব্যাপী কমিউনিটি তৈরি হয়েছে। এটি চালু হওয়ার পর থেকে মোবাইল ফটোগ্রাফির উদ্ভাবন এবং অন্তর্ভুক্তির প্রতি শাওমির প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি