বুধবার, জুলাই ২৯, ২০২৬
31.4 C
Dhaka

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে ওয়ালটন বিশেষভাবে সম্পৃক্ত : সচিব

টেকভিশন২৪ ডেস্ক: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেছেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে ওয়ালটন বিশেষভাবে সম্পৃক্ত। ওয়ালটনের মাধ্যমে বিপুল পরিমাণ মানুষের কর্মসংস্থান হচ্ছে। তারা দেশে দক্ষ জনশক্তি তৈরি করছে। বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে ওয়ালটন গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ফ্রিজ, এসি, টিভিসহ যেসব ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য আমদানিতে বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় হতো, সেসব পণ্য ওয়ালটন বাংলাদেশে উৎপাদন করছে। এর মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে। তাছাড়া বর্তমানে বিশ্বের ৪টি মহাদেশের ৪৪টি দেশে ওয়ালটন পণ্য রপ্তানি হচ্ছে। এরফলে আমাদের বৈদেশিক মুদ্রার যোগান বাড়ছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় (১৭ অক্টোবর) রাজধানীর মাল্টিপ্লান সেন্টারের ইসিএস কম্পিউটার সিটিতে আয়োজিত ওয়ালটন কম্পিউটার বিভাগীয় আইটি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শ্রম ও কর্মসংস্থান সচিব এ. এইচ. এম. সফিকুজ্জামান।

ই-বর্জ্য সম্পর্কে ক্রেতাদের মাঝে সচেতনতা সৃষ্টি এবং দেশে তৈরি প্রযুক্তিপণ্য ব্যবহারে মানুষকে উদ্বুদ্ধ করতে এই আইটি মেলার আয়োজন করেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সেন্টারের ইসিএস কম্পিউটার সিটিতে এই আইটি মেলা চলবে ১৮ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত। পর্যায়ক্রমে দেশের ৮টি বিভাগীয় শহরেও ওয়ালটন কম্পিউটারের আইটি মেলা অনুষ্ঠিত হবে।

আইটি মেলায় এক্সচেঞ্জ অফারে পুরাতন ও অচল পণ্যের বদলে ওয়ালটনের নতুন আইটি পণ্যে সর্বোচ্চ ২০ শতাংশ মূল্যছাড় এবং অনলাইনের ই-প্লাজার ‘এক্সক্লুসিভ অফার’ এ ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্টের পাশাপাশি ওয়ালটন কম্পিউটারের বিভিন্ন পণ্য ক্রয়ে বিশেষ উপহারের সুবিধা উপভোগ করতে পারছেন ক্রেতারা।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলী, ইসিএস কম্পিউটার সিটির মেম্বার সেক্রেটারি নজরুল ইসলাম হাজারী এবং কো-কনভেনর ওহিদুল ইসলাম দীপু।

প্রধান অতিথির বক্তব্যে ওয়ালটনের কম্পিউটার এক্সচেঞ্জ অফারের প্রশংসা করে শ্রম সচিব বলেন, এই উদ্যেগের ফলে একদিকে যেমন ই-বর্জ্য ব্যবস্থাপনা হচ্ছে, তেমনি ক্রেতারা তাদের পুরাতন বা নষ্ট পণ্যের মাধ্যমে ওয়ালটনের নতুন পণ্য ক্রয়ে বিশেষ ডিসকাউন্ট পাচ্ছেন। ফলে পরিবেশের সুরক্ষার পাশাপাশি ক্রেতারাও লাভবান হচ্ছেন। তিনি সবাইকে দেশীয় প্রতিষ্ঠানের তৈরি পণ্য ব্যবহারের আহ্বান জানান। শ্রম সচিব বলেন, এরফলে আমাদের আমদানি-নির্ভরতা কমবে, দেশীয় শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়বে। ফলে দেশের সামগ্রিক অর্থনীতি সমৃদ্ধ হবে। 

অনুষ্ঠানে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলী জানান বর্তমানে চলছে ‘কম্পিউটার এক্সচেঞ্জ অফার সিজন-৪’। এই সিজনে ক্রেতারা যেকোনো ব্র্যান্ডের সচল বা অচল ল্যাপটপ, ডেক্সটপ, অল-ইন-ওয়ান পিসি, মনিটর, প্রিন্টার, ট্যাব, স্পিকার, সিসিটিভি পণ্য বদলে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড়ে ওয়ালটন ব্র্যান্ডের সমজাতীয় নতুন পণ্য কিনতে পারছেন। ৬ মাসের কিস্তি বা ইএমআইতে পণ্য ক্রয়ের ক্ষেত্রেও রয়েছে এই ডিসকাউন্ট সুবিধা। এছাড়াও, অনলাইন সেলস প্ল্যাটফর্ম ই-প্লাজা থেকেও ‘এক্সক্লুসিভ অফার’ এ আইটি পণ্য সামগ্রী ক্রয়ে ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন ক্রেতারা। পাশাপাশি বিভিন্ন আইটি পণ্যের সঙ্গে রয়েছে ফ্রি পণ্য। ক্রেতারা বিভাগীয় আইটি মেলায় সবগুলো সুবিধা উপভোগ করতে পারবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

সর্বশেষ

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি