মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
29.1 C
Dhaka

সবার জন্য চালু হলো ইউটিউবের স্লিপ টাইমার

ব্যবহারকারীদের চাহিদার পরিপ্রেক্ষিতে ইউটিউব নতুন বেশ কয়েকটি ফিচার উন্মোচন ও উন্মুক্ত করেছে। প্লেব্যাক স্পিড অধিকতর কাস্টোমাইজ করার সুযোগ আনা হয়েছে। এছাড়া সবার জন্য চালু হয়েছে স্লিপ টাইমার। খবর জিএসএম এরিনা।

খবরে বলা হয়, বর্তমানে ০.২৫ গতিতে প্লেব্যাক স্পিড বাড়ানো যেতো। এখনও সেটি আরও কাস্টোমাইজ করে ০.০৫ গতিতে পরিবর্তন করা যাবে। সর্বোচ্চ ২এক্স গতিতে প্লেব্যাক স্পিড বাড়ানো যাবে।

এছাড়া, আগে প্রিমিয়াম ব্যবহারকারীরা স্লিপ টাইমার ফিচার ব্যবহারের সুযোগ পেলেও এখন সেটি সবার জন্য উন্মুক্ত হচ্ছে। এর মাধ্যমে চলমান ভিডিও শেষে হলে কিংবা ঠিক কতো সময় পর স্বয়ংক্রিয়ভাবে প্লেব্যাক বন্ধ হবে সেটি নির্ধারন করা যাবে। ১০, ১৫, ২০, ৩০, ৪০ মিনিট কিংবা চলমান ভিডিও শেষ হলে প্লেব্যাক বন্ধ করার সুযোগ চালু করা হয়েছে। ফলে কোনো ম্যানুয়াল অ্যাক্টিভিটি না থাকলে উক্ত সময় পর ইউটিউব ভিডিও বন্ধ হয়ে যাবে।

চলতি বছরের শেষ দিকে আইওএসে ল্যান্ডস্কেপ মোডে ভিডিও দেখার সুযোগ আনছে ইউটিউব। এছাড়া ইন-অ্যাপ মিনিপ্লেয়ার রিসাইজ ও স্থানান্তরযোগ্য করা হয়েছে। নিজস্ব ছবি কিংবা এআই জেনারেটিভ ছবির মাধ্যমে কাস্টম থাম্বনেইল ডিজাইনের সুযোগও আনা হয়েছে।

ইউটিউব জানিয়েছে, চলতি বছরের শেষে দিকে প্লেলিস্টের ভিডিওতে ভোট দেয়ার সুযোগ আসছে। ইউটিউব ও ইউটিউব মিউজিকে যুক্ত হচ্ছে ব্যাজ।

এছাড়া টিভিতে কোনো ইউটিউব চ্যানেল পেজে গেলে স্বয়ংক্রিয়ভাবে কনটেন্ট ক্রিয়েটরের টিজার দেখাতে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও প্লে হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি