শনিবার, আগস্ট ২৯, ২০২৬
28 C
Dhaka

ফেসবুক কখন চালু হবে জানা যাবে বুধবার সকাল ১১টার পর: পলক

টেকভিশন২৪ ডেস্ক : ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম কখন চালু হবে তা আগামীকাল (বুধবার, ৩১ ‍জুলাই) সকাল ১১টার পর জানা যাবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ (মঙ্গলবার, ৩০ জুলাই) সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। খবর এখন।

প্রতিমন্ত্রী পলক বলেন, ‘ফেসবুক কখন চালু হবে তা আগামীকাল সকাল ১১টার পর জানা যাবে। আমরা ফেসবুক, ইউটিউব, টিকটককে ব্যাখ্যা দেয়ার জন্য লিখিত চিঠি দিয়েছিলাম। সেখানে টিকটক আমাদেরকে আনুষ্ঠানিকভাবে উত্তর দিয়েছে যে, তারা উপস্থিত হয়ে জবাব দিতে চায়।’

তিনি বলেন, ‘তবে আমার জানা মতে ফেসবুক ও ইউটিউব বিটিআরসিতে এখন পর্যন্ত কোনো উত্তর দেয়নি।’

এ সময় জুনাইদ আহমেদ পলক বলেন, ‘কাল সকাল ১১টা পর্যন্ত তাদের উত্তর দেয়ার শেষ সময়। যদি আমরা তাদের ব্যাখ্যা পাই তাহলে সেটা বিশ্লেষণ করবো। আর যদি নাও পাই তাহলে বিটিআরসিতে বসে আলোচনা করে একটা সিদ্ধান্ত জানাবো।’

গত ১৭ জুলাই মধ্যরাতে মোবাইল ইন্টারনেট ও ১৮ তারিখ থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়। পরে ২৪ জুলাই রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করে সরকার। এর পর মোবাইল ইন্টারনেট চালু করা হয় গত রোববার (২৮ জুলাই)। তবে বন্ধ রয়েছে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি