শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
26.6 C
Dhaka

ইতিহাস গড়লো স্পেসএক্স

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশযান নির্মাতা সংস্থা স্পেসএক্স নতুন ইতিহাস গড়েছে। নিজেদের তৈরি আলোচিত রকেট স্টারশিপ সফলভাবে লঞ্চপ্যাডে ল্যান্ডিং করেছে। এই মহাকাশযানেই চাঁদ ও মঙ্গলে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছে স্পেসএক্স।

রবিবার টেক্সাসের বোকা চিকা মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্রের লঞ্চপ্যাড থেকে উড্ডয়ন করে স্পেসএক্সের আলোচিত রকেট ‘স্টারশিপ’। টাওয়ার সংলগ্ন ‘স্টারশিপ বুস্টার’ থেকে আলাদা হয়ে ‘সুপার হেভি বুস্টারটি’ উড়ে যায় রকেট নিয়ে।

তবে, এদিন স্পেসএক্সের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ‘সুপার হেভি বুস্টারটিকে’ পুনরায় লঞ্চপ্যাডে ফিরিয়ে আনা। স্টারশিপ রকেট উড়ে যাওয়ার পরপরই ‘সুপার হেভি বুস্টারটির ধাতব শরীরে আগুন ধরে গেলেও প্রথমবারের মতো সবাইকে তাক লাগিয়ে এটি ফিরে আসে টেক্সাসের লঞ্চ টাওয়ারে।

উড্ডয়ন কেন্দ্র বোকা চিকা থেকে স্টারশিপের রকেটটিকে মহাকাশে পাঠিয়ে যখন হেভি বুস্টারটি পৃথিবীর দিকে আসছিলো, তখন এটির উচ্চতা ছিল ৭০ কিলোমিটার। গতি কমিয়ে আনতে এটি ব্যবহার করেছিলো র‌্যাপটর ইঞ্জিনগুলো। উড্ডয়নের ৭ মিনিট পরেই লঞ্চ টাওয়ারের বাহুতে বসে যায় ২৩৩ ফিটের এই হেভি বুস্টার।

এই সফলতা স্পেসএক্সের দীর্ঘদিনের প্রচেষ্টার ফসল। এর আগে চারবার প্রচেষ্টা বিফল হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি