রবিবার, আগস্ট ৩০, ২০২৬
31 C
Dhaka

বাজারে ইউগ্রিনের একাধিক পাওয়ার ব্যাংক ও রোবোটিক চার্জার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে ইউগ্রিন ব্র্যান্ডের ৬টি ভিন্ন মডেলের পাওয়ার ব্যাংক ও ৪টি নতুন মডেলের রোবোটিক চার্জার নিয়ে এলো শীর্ষ প্রযুক্তি পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। রোবোটিক চার্জার প্রতিটিতে জিএএন প্রযুক্তির ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

পিবি৭২০: ম্যাকবুক চার্জ দেওয়ার কথা মাথায় রেখে টেকসই বিল্ড কোয়ালিটি নিয়ে এই পাওয়ার ব্যাংকটি মার্কেটে এসেছে। ১০০ ওয়াট ২০০০০ এমএএইচ ক্ষমতার এই পাওয়ার ব্যাংকে ৩ টি পোর্টের পাশাপাশি সুবিধা হিসেবে রয়েছে ডিজিটাল ডিসপ্লে, অটো শাট-অফ, পাস-থ্রু চার্জিং, এমএফআই অনুমোদিত, ফ্লাইট অ্যাপ্রুভড ।

পিবি২০৫: ১৪৫ ওয়াটের সাথে ২৫০০০ এমএএইচ ক্ষমতা সম্বলিত ইউগ্রিন ব্রান্ডের পাওয়ার ব্যাংক দেশের বাজারে এনেছে গ্লোবাল ব্রান্ড পিএলসি। পোর্ট হিসেবে এতে আছে ইউএসবি টাইপ সি১ যা পিডি ৩.১, ইউএসবি টাইপ সি২ যা পিডি ৩.০ এবং ইউএসবি-এ যা কুইক চার্জ ৩.০ সমর্থন করে। ৫০৫ গ্রাম ওজনের এই পাওয়ার ব্যাংকটিতে রয়েছে ডিজিটাল ডিসপ্লে সাথে ফ্লাইট অনুমোদিত সুবিধা বিদ্যমান।

পিবি২০৬: তারবিহীন চৌম্বকীয় চার্জিং সুবিধা নিয়ে সর্বোচ্চ ১৫ ওয়াটের চার্জিং দিবে ডিজিটাল ডিসপ্লে সম্বলিত এই পাওয়ার ব্যাংকটি। ইউএসবি টাইপ সি পোর্টে সর্বোচ্চ ২০ ওয়াট, ইউএসবি টাইপ এ পোর্টে সর্বোচ্চ ২২.৫ ওয়াট পাওয়ার সাপোর্ট দিবে এটি। পাওয়ার ব্যাংকটি মোবাইল স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা সম্ভব। ১০০০০ এমএএইচ এই পাওয়ার ব্যাংক আইফোন ১৪/১৩/১২ প্রো দুইবার করে চার্জ করতে সক্ষম। ওজন মাত্র ২২০ গ্রাম।

পিবি৫০২: ছোট এই পাওয়ার ব্যাংকটির ওজন মাত্র ৩৫০ গ্রাম। পাওয়ার ব্যাংকটিতে রয়েছে ৩০ ওয়াটের ১০০০০ এমএএইচ ২ টি লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে চার্জিং ক্ষমতা। স্মার্ট ডিসপ্লে যুক্ত ছোট এই পাওয়ার ব্যাংকটি বহনে হবে সহজযোগ্য যা ১ বছরের বিক্রয়ত্ত সেবা নিশ্চিত করে।

পিবি৫৬১: পাওয়ার ব্যাংকটি ১০০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারিতে ২০ ওয়াট তারবিহীন চৌম্বক চার্জিং প্রদান করবে। দেখতে স্লিম ডিজাইনের এই পাওয়ার ব্যাংকে পাওয়ার ইনডিকেটোর সুবিধার সাথে রয়েছে ২.৫ ঘণ্টা চার্জিং সুবিধা। বিল্ড ম্যাটেরিয়াল হিসবে এতে ব্যাবহার হয়েছে পিসি+এবিএস, ভি-০ ফায়ার রেটিং।

পিবি৩১১: কুইক চার্জ ৩.০ ফিচার নিয়ে ৩ ঘণ্টায় ফুল চার্জ করতে পারে পিবি৩১১ পাওয়ার ব্যাংকটি। ১০০০০ এমএএইচ ২০ ওয়াট এই পাওয়ার ব্যাংকে ২ ওয়ে চার্জিং সাপোর্ট করে। মেটাল বিল্ড ম্যাটেরিয়ালের সাথে ১ বছরের বিক্রয়ত্ত সেবা রয়েছে এটাতে।

সিডি৩৫৯: মার্কেটে এবার ৩০ ওয়াটের মিনি অ্যাডভান্স জিএএন ফাস্ট টেকনোলজি নিয়ে ইউগ্রিন নিয়ে এলো নেক্সওড মিনি রোবোটিক চার্জার। এতে রয়েছে টাইপ সি পোর্ট, মাল্টি ডিভাইস ব্যাবহারের সুবিধা, মাল্টি প্রটেকশন, এলইডি ডিসপ্লে। মাত্র ০.৪ পাউন্ড ওজনের এই অ্যাডাপ্টারে ১ বছরের বিক্রয়ত্ত সেবা আছে যা পাওয়া যাবে বেগুনি ও কালো ২ টি কালারে।

সিডি৩৬১: শক্তিশালী ও দ্রুত চার্জিং এর প্রয়োজনে এই চার্জারটি। ২ টি টাইপ সি পোর্টের সাথে ১ টি ইউএসবি টাইপ এ পোর্ট রয়েছে ৬৫ ওয়াটের এই চার্জারে। এছাড়াও এই চার্জারে রয়েছে বোল্ড জিএএন ফাস্ট টেকনোলজি, মাল্টি লেয়ারড নিরাপত্তা সুবিধা, ডিজিটাল ডিসপ্লে এবং ম্যাগনেটিক বুটস সুবিধা।

পণ্যগুলো পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসির ওয়েবসাইট, সকল ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউসে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি