বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
30 C
Dhaka

দক্ষিন এশিয়া অঞ্চলে ডেল এর সেরা পরিবেশক হল স্মার্ট টেকনোলজিস

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: তারিখে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এর এথেনি হোটেলে ডেল টেকনোলজিস আয়োজিত সাউথ এশিয়া পার্টনার সামিটে সেরা পারফর্মার এওয়ার্ড অর্জন করেছে বাংলাদেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

দক্ষিন এশিয়া এবং ইমার্জিং মার্কেট এর ১২ টি দেশের শীর্ষ প্রযুক্তি খাতের নেতৃবৃন্দ, বিশেষজ্ঞ এবং উদ্ভাবকদের অংশগ্রহনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে, ডাটা সেন্টার সল্যুশন এবং স্টোরেজ ব্যবসায় উন্নয়নে বিশেষ অবদান স্বরূপ স্মার্ট টেকনোলজিসকে এই স্বীকৃতি দেয়া হয়। স্মার্ট এর পক্ষে পুরষ্কারটি গ্রহন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। ডেল এর সেরা পারফর্মার পুরষ্কার পেয়ে তিনি বলেন, “এই ধরনের স্বীকৃতি শুধুমাত্র আমাদের প্রতিষ্ঠানের জন্য নয়, দেশের জন্যও ভীষন গর্বের।

কারন, এখানে ১২টি দেশের সাথে প্রতিযোগিতা করে আমরা এই স্বীকৃতি পেয়েছি। স্মার্ট টেকনোলজিস এর ডেল এন্টারপ্রাইজ টিম দীর্ঘদিন ধরে ডেটা সেন্টার সলিউশন এবং স্টোরেজের ক্ষেত্রে ব্যতিক্রমী কর্মক্ষমতা প্রদর্শন করেছে। আমাদের দলের উদ্ভাবনী পদ্ধতি, গ্রাহক সন্তুষ্টির প্রতিশ্রুতি এবং প্রযুক্তিগত দক্ষতা এই স্বীকৃতি নিশ্চিত করার মূল কারণ।”

অনুষ্ঠানে ডেল টেকনোলজিস এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন চ্যানেল সেলস, সাউথ এশিয়া ইমার্জিং মার্কেট এর সিনিয়র ডিরেক্টর ভিনসেন্ট লী, প্রোডাক্ট এন্ড সল্যুশন সেলস স্পেশালিস্ট, এশিয়া প্যাসিফিক জাপান এর সিনিয়র ডিরেক্টর রিচার্ড জেরেমিয়াহ এবং ইমার্জিং মার্কেট এর ম্যানেজিং ডিরেক্টর চিন ওয়াহ মাক। অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিনিয়র জেনারেল ম্যানেজার, হেড অব ডেল এন্টারপ্রাইজ বিজনেস এএইচএম রোকনউদ্দীন ফিরোজ এবং সিনিয়র জেনারেল ম্যানেজার, হেড অব কর্পোরেট সেলস শাহেদ ইকবাল।

ডেল এর এই গুরুত্বপূর্ন সম্মাননা প্রাপ্তি নিয়ে রোকনউদ্দীন ফিরোজ বলেন, “স্মার্ট টেকনোলজিস বাংলাদেশের আইটি সলিউশন খাতের একটি নেতৃস্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠান, যা ডেটা সেন্টার অবকাঠামো, স্টোরেজ এবং ডিজিটাল ট্রান্সফরমেশন পরিষেবাগুলো নিয়ে সুনামের সাথে কাজ করছে ৷

গ্রাহক-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি এবং সেবার মানের কারনেই দেশের বাইরেও স্মার্ট টেকনোলজিস সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।”

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি