বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.5 C
Dhaka

৬ অক্টোবর বাংলাদেশে আসছে রিয়েলমি ১২

টেকভিশন২৪ ডেস্ক: মিড-রেঞ্জের স্মার্টফোনের বাজারে আসছে রিয়েলমি ১২ (বর্ন ফর স্পিড)। এটি এমন একটি ডিভাইস, যাতে রয়েছে স্পিড, পাওয়ার ও পারফরম্যান্সের অনন্য এক সংমিশ্রণ। এজন্য রিয়েলমি স্মার্টফোনপ্রেমীদের কাছে এই ডিভাইসটিকে ‘স্পিড ডোমিনেটর’ হিসেবে পরিচিত করাচ্ছে।

ডিভাইসটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট। ফোনপ্রেমীদের অজানা নয় যে, এটি অন্যান্য চিপসেটের তুলনায় বেশ ভালো। এছাড়াও, রিয়েলমি ইউআই এর সঙ্গে এটিই সবচেয়ে বেশি অপটিমাইজড হয়।

রিয়েলমি ১২ এ ৬৭ওয়াট সুপারভুক ফাস্ট-চার্জিং সিস্টেমও রয়েছে। এই উন্নত প্রযুক্তি ফোনের ব্যবহারকারীকে মাত্র ১৯ মিনিটের চার্জেই ০ থেকে প্রদান করে ৫০% পর্যন্ত চার্জিং সক্ষমতা।

এছাড়াও, ডিভাইসটিতে রয়েছে ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, যা এর সমসাময়িক স্মার্টফোনগুলোর মধ্যে সেরা।

স্মার্টফোনটির ওআইএস সমৃদ্ধ ৫০এমপি সনি এলওয়াইটি-৬০০ ক্যামেরা দিচ্ছে মিড-রেঞ্জের স্মার্টফোনের ক্যামেরা পারফরম্যান্সকে নতুনভাবে সংজ্ঞায়িত করার প্রতিশ্রুতি। পাশাপাশি রিয়েলমি ১২ ব্যবহারকারীদের জন্য একটি অতুলনীয় অভিজ্ঞতাও প্রদান করবে বলে আশা করা হচ্ছে।

নতুন ফিচারসমৃদ্ধ এই ডিভাইস বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোনের জন্য একটি নতুন মানদণ্ড স্থাপন করতে যাচ্ছে, যা এই প্রাইস-রেঞ্জের মধ্যে অন্যান্য প্রতিযোগী স্মার্টফোন ব্র্যান্ডগুলোকেও ছাড়িয়ে গেছে। এটি মূলত সম্ভব হয়েছে রিয়েলমির এক্সপার্ট অপটিমাইজেশন এবং তাপ ব্যবস্থাপনার কারণে, যা বেঞ্চমার্ক টেস্ট ও বাস্তবিক পরিস্থিতিতে অসাধারণ পারফরম্যান্স নিশ্চিত করে।

অন্যান্য ফিচারের সঙ্গে রিয়েলমি ১২ এ রয়েছে ২৫৬ জিবি পর্যন্ত একটি বিশাল স্টোরেজ সক্ষমতা। এছাড়াও, ডিভাইসটি ডিআরই (ডায়নামিক র‌্যাম এক্সপ্যানশন) প্রযুক্তির মাধ্যমে ১৬ জিবি পর্যন্ত র‌্যাম সম্প্রসারণের সুবিধা প্রদান করে। এটি অব্যবহৃত স্টোরেজকে বাড়তি র‌্যামে রূপান্তর করতে সক্ষম। ফলে এটি নির্বিঘ্ন মাল্টিটাস্কিং, স্মুদ গেমিং এবং চাহিদাসম্পন্ন অ্যাপ্লিকেশনগুলোর জন্য সর্বাধিক পারফরম্যান্স নিশ্চিত করে।

আগামী ৬ অক্টোবর রিয়েলমি ১২ ডিভাইসটি বাংলাদেশের বাজারে উন্মোচন করা হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি