মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
33.4 C
Dhaka

কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন দুই মাদারবোর্ড আনলো গিগাবাইট

টেকভিশন২৪ প্রতিবেদক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড আজ গিগাবাইট ব্রান্ডের অরাস এক্স৮৭০ ও এক্স৮৭০ই মডেলের দুটি নতুন মাদারবোর্ড বাজারে উন্মুক্ত করেছে। এই মাদারবোর্ড দুটি কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষমতা দিয়ে সজ্জিত, যা ব্যবহারকারীদের কম্পিউটিং অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান এই লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত শীর্ষস্থানীয় আইটি ব্যবসায়ী ও সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “গিগাবাইট অরাস এক্স৮৭০ ও এক্স৮৭০ই মাদারবোর্ড দিয়ে আমরা বাংলাদেশের কম্পিউটার ব্যবহারকারীদের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করতে চাই। এই মাদারবোর্ডগুলোতে ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহারকারীদের কাজের দক্ষতা ও নির্ভরযোগ্যতা বহুগুণে বাড়িয়ে দিতে সক্ষম।”

গিগাবাইট অরাস এক্স৮৭০ শক্তিশালী পারফরম্যান্স, দ্রুত ডেটা ট্রান্সফার এবং উন্নত কুলিং সিস্টেম বৈশিষ্ট্যসহ এএমডি রাইজেন ৯০০০, ৮০০০ এবং ৭০০০ সিরিজের প্রসেসর সমর্থন করে। অন্যদিকে, গিগাবাইট এক্স৮৭০ই গেমার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আদর্শ, মাদারবোর্ড গুলোতে রয়েছে ডিজিটাল টুইন ফেজ ভিআরএম সলুশন যা নিশ্চিত করবে পাওয়ারফুল পারফর্মেন্স, ওভারক্লকিং যা যেকোন এপ্লিকেশনের জন্য আদর্শ। এতে রয়েছে ডুয়াল চ্যানেল ডিডিআর৫ ৪ টি ডিআইএমএমএস স্লট যা এএমডি এক্সপো মেমোরি মডিউল সাপোর্ট করবে। দ্রুত ডেটা অ্যাক্সেস এবং ডেটা ট্রান্সফারের জন্য রয়েছে ৪টি পিসিআইই ৫.০ স্লট এবং ৪টি এম.২ স্টোরেজ স্লট।

এই দুটি মাদারবোর্ডে ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহারকারীদের কাজের ধরন অনুযায়ী সিস্টেমকে অপটিমাইজ করে, যার ফলে কাজের গতি বাড়ে এবং শক্তি খরচ কমে।

আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স সমর্থিত গিগাবাইট অরাস এক্স৮৭০ ও এক্স৮৭০ই মাদারবোর্ড গুলো খুব শীঘ্রই সারাদেশের কম্পিউটার শোরুমগুলোতে পাওয়া যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

সর্বশেষ

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি