মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
26.1 C
Dhaka

আন্দোলনে আহতদের অ্যাপের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও পুনর্বাসন সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত চিকিৎসাধীন ছাত্র-জনতার অনেকেই পঙ্গুত্ববরণ করেছেন। কেউ আবার নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন, যা সমাধানে দ্রুত ফিজিওথেরাপি এবং মানসিক স্বাস্থ্যসেবাসহ দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। আর্থিকভাবে অসচ্ছল অনেকের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পুনর্বাসনও প্রয়োজন। আর তাই আন্দোলনে আহত ছাত্র-জনতাকে বিনা মূল্যে চিকিৎসা ও পুনর্বাসনসেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) ও ফিজিও থেরাপি অ্যাসোসিয়েশন। ‘বাংলাএইড’ অ্যাপের মাধ্যমে আহত ব্যক্তিরা সহজেই প্রতিষ্ঠান দুটির চিকিৎসা ও পুনর্বাসন–সুবিধা পাবেন। খবর প্রথম আলো।

বাংলাএইড অ্যাপটি তৈরি করেছে টেক টেরেইন আইটি লিমিটেড। অ্যাপটির কার্যক্রম তুলে ধরে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আনিসুল হক বলেন, বাংলাএইড অ্যাপের মাধ্যমে আন্দোলনে আহত ব্যক্তিরা সহজেই সিআরপি ও ফিজিও থেরাপি অ্যাসোসিয়েশনের নির্বাচিত কেন্দ্রগুলোয় বিনা মূল্যে চিকিৎসা ও ও পুনর্বাসন–সুবিধা পাওয়ার জন্য নাম নিবন্ধন করতে পারবেন। পাশাপাশি চিকিৎসক দেখানোর সময়সূচি নির্ধারণ করা যাবে। আগামী শনিবার থেকে চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম চালু হলেও আজ বুধবার থেকে অ্যাপটিতে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

আনিসুল হক আরও বলেন, বাংলাএইড মূলত একটি অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে রোগীরা তাঁদের কাছাকাছি থাকা সিআরপির পুনর্বাসনকেন্দ্রগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ করে চিকিৎসা নিতে পারবেন। নাম নিবন্ধন, চিকিৎসক দেখানোর সময়সূচি নির্ধারণের পাশাপাশি চিকিৎসার অগ্রগতির প্রতিটি ধাপ অনলাইনে সংরক্ষণ করবে বাংলাএইড। ফলে রোগী এবং চিকিৎসকেরা যেকোনো সময় অনলাইনে চিকিৎসার বিস্তারিত তথ্য জানতে পারবেন। প্রাথমিকভাবে বাংলাএইডের অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করা গেলেও শিগগিরই আইওএস সংস্করণ উন্মুক্ত করা হবে।

নতুন এ উদ্যোগের আওতায় সিআরপির ১২টি সেন্টার থেকে চিকিৎসা এবং পুনর্বাসনসেবা পাওয়া যাবে। এ ছাড়া বাংলাদেশ ফিজিও থেরাপি অ্যাসোসিয়েশনের ৫০টি সেন্টার থেকে প্রতিদিন নির্দিষ্টসংখ্যক রোগীকে বিনা মূল্যে ফিজিওথেরাপি দেওয়া হবে। গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে নামিয়ে ব্যবহার করা যাবে বাংলাএইড অ্যাপটি।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি