মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
25.9 C
Dhaka

বাজারে টেকনো স্পার্ক গো ওয়ান

টেকভিশন২৪ ডেস্ক:  উদ্ভাবনী প্রযুক্তিতে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে নিয়ে এলো এর নতুন ডিভাইস টেকনো স্পার্ক গো ওয়ান। স্পার্ক সিরিজের এই নতুন ফোনে রয়েছে উন্নত বেশ কিছু ফিচার।

টেকনো স্পার্ক গো ওয়ান ডিভাইসটি ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে ৪ বছরের দীর্ঘস্থায়ী স্মুথ স্মার্টফোন অভিজ্ঞতাসহ টেকসই পারফরম্যান্স, সাথে আছে আইপি ৫৪ ওয়াটার স্প্ল্যাশ রেজিস্ট্যান্স রেটিং যা ধুলা, পানির ছিটা থেকে ফোনকে রক্ষা করবে।। অসাধারণ মিউজিক এবং লিসেনিং (শোনার) অভিজ্ঞতার জন্য রয়েছে ডিটিএস লিসেন সহ স্টেরিও ডুয়াল স্পিকার এর সাহায্যে লাউডনেস ৩০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। ব্রাউজিং, গেমিং অথবা স্ট্রিমিং- যেকোনো পরিস্থিতিতে ১২০ হার্জ রিফ্রেশ রেট সহ ৬.৬৭” আইপিএস এলসিডি ডিসপ্লের সাহায্যে ইউজার পাবে দুর্দান্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা। টেকনো স্পার্ক গো ওয়ান প্রথম ফোন যা এই সেগমেন্টে হাই রিফ্রেশ রেট অফার করছে।

এই ফোনে রয়েছে অক্টা-কোর টি৬১৫ প্রসেসর এবং ৪.৫জি লাইটিনিং মোবাইল নেটওয়ার্ক। এই শক্তিশালী প্রসেসর নিশ্চিত করে দুর্দান্ত গতি। এই ফোনে তিন শ এমবিপিএস পর্যন্ত ডাউনলোড স্পিড পাওয়া যাবে, যা গতানগতিক ফোরজি নেটওয়ার্কের তুলনায় প্রায় শতভাগ বেশি গতি নিশ্চিত করবে এই সেগমেন্টের অন্য কোনো ফোনে এমন গতি দেখা যায় না।

এই ফোনের ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ১৫ ওয়াট চার্জিং সাপোর্টের মাধ্যমে আপনি পাবেন স্ট্যান্ডার্ড চার্জিং পদ্ধতির তুলনায় ৩০ শতাংশ পর্যন্ত বর্ধিত চার্জিং স্পিড। ফলে সারাদিন নিশ্চিন্তভাবে ব্যবহার করা যাবে ফোনটি। 

প্রাণবন্ত ছবি ক্যাপচার করার জন্য এই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারী ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। প্রাইমারী এবং ফ্রন্ট উভয় ক্যামেরাতেই ডুয়াল ফ্ল্যাশ রয়েছে।

এছাড়া, টেকনো স্পার্ক গো ওয়ানে আরও আছে আইআর রিমোট কন্ট্রোল যা টিভি, এসি সহ স্মার্ট  ডিভাইস নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা যাবে পাশাপাশি রয়েছে এবং ডাইনামিক পোর্টের মতো ফিচার।

ফোনটি দেশব্যাপী স্টার ট্রেইল ব্ল্যাক, গ্লিটারি হোয়াইট (সাদা) এবং ম্যাজিক স্ক্রিন গ্রিন (সবুজ) এই তিনটি রঙ এবং দু’টি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। মূল্য শুরু মাত্র ১০,৯৯৯ টাকা থেকে (ভ্যাট প্রযোজ্য)। তবে দারাজ থেকে কিনলে ক্রেতারা পাবেন বিশেষ অফার। শুধুমাত্র দারাজ থেকে টেকনো ব্যবহারকারীরা ৬৪জিবি স্টোরেজ+ ৪জিবি র‍্যাম ভ্যারিয়েন্টটি মাত্র ১০,৭৯৯ টাকা এবং ১২৮জিবি স্টোরেজ+ ৪জিবি র‍্যাম ভ্যারিয়েন্টটি ১২,০৯৯ টাকায় কিনতে পারবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি