সোমবার, জুন ৮, ২০২৬
27.8 C
Dhaka

টেকনো ফ্যান্টম আলটিমেট ২ ট্রাই-ফোল্ড উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: উদ্ভাবনের ধারাবাহিকতায় টেকনো এখন কাজ করছে এর কনসেপ্ট ডিভাইসে। উদ্ভাবনের শক্তিকে কাজে লাগিয়ে সম্প্রতি এই ব্রান্ড ফ্যান্টম আলটিমেট ২ নামের একটি কনসেপ্ট ডিভাইস উন্মোচন করেছে ট্রাই ফোল্ড ডিভাইস। ফোল্ডেবল প্রযুক্তিতে এক নতুন দিগন্তের সূচনা করবে এই ডিভাইস।

টেকনো এর আগেও ফোল্ডেবল (ভাঁজযোগ্য) প্রযুক্তি নিয়ে কাজ করেছে এবং বাজারে লঞ্চ করেছে, তবে এবারের ডিভাইস এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। আধুনিক বেশ কিছু ফিচার এবং প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই ফোন ব্যবহারকারীদের অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা।  

উন্নত প্রযুক্তির সাথে উদ্ভাবনী ডিজাইনের সফল সংমিশ্রণ এই কনসেপ্ট ডিভাইসের মুল চালিকাশক্তি। ব্যবহারকারীর অভিজ্ঞতা সবদিক থেকে উন্নত করবে এই ফোনের ডিজাইন। ৬.৪৮ ইঞ্চির আউটার স্ক্রীনটি ইনার ডিসপ্লের মতো করে ১০-ইঞ্চি পর্যন্ত প্রসারিত করা যাবে (পুরোপুরি খোলা অবস্থায়)। এছাড়া, এই ফোনে থাকছে ১,৬২০ x ২,৮৮০ পিক্সেল এবং ৪:৩ অনুপাতের রেজোলিউশন সহ থ্রিকে এলটিপিও ওলেড প্যানেল স্ক্রীন। বর্তমান বাজারে দুর্দান্ত ভিউয়িং অভিজ্ঞতার জন্য এর চেয়ে ভালমানের ডিভাইস একটিও নেই।

এই কনসেপ্ট ফোনের সবচেয়ে আকর্ষণীয় দিক এর বড় স্ক্রীন। এতো বড় স্ক্রীন থাকা সত্ত্বেও ডিভাইসটি একদম পাতলা এবং হালকা। টেকনো’র প্রযুক্তি বিশেষজ্ঞদের দক্ষতার কারণে মাত্র ১১ মিলিমিটারের ফোল্ডেবল এই ডিভাইস তৈরি করা সম্ভব হয়েছে। এছাড়া, ডিভাইসটি ব্যাটারি কভারে ব্যবহার করা হয়েছে টাইটান অ্যাডভান্সড ফাইবার উপাদান; যার ফলে এর পুরুত্ব (থিকনেস) মাত্র ০.২৫ মিলিমিটার।  

এছাড়া, এই ডিভাইসের উদ্ভাবনী ডুয়াল-হিঞ্জ মেকানিজম ব্যবহারকারীদের স্ক্রিন ক্রিজিংয়ের চাপ কমাতে সহায়ক এবং তিন লক্ষ বার হিঞ্জ পরীক্ষা করা হয়েছে ল্যাবে। এই ধরনের উন্নত প্রযুক্তির কারণে, ব্যবহারকারীরা চমত্কার অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। এই ডিভাইসের শক্তিশালী এবং ফ্লেক্সিবল হিঞ্জের সাহায্যে ডিভাইসটি টেন্ট মোড (মুখোমুখি কথোপকথন) এবং ল্যাপটপ-স্টাইল সেটআপ সহ বিভিন্ন মোডে ব্যবহারকারীরা নিজের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন। 

এই ডিভাইসের সাহায্যে ইউজার নিজের কর্মদক্ষতা কয়েকগুন বাড়াতে পারবেন। এই ফোল্ডেবল ডিভাইস নিজের কাজের ধরন মতো ব্যবহার করা যাবে। আপনার যদি নোট নিতে হয় বা মিটিংয়ে যোগ দিতে হয়, তাহলে এটিকে ভাঁজ করে একটি স্ক্রিন কীবোর্ড (ল্যাপটপ মোড) হিসেবে ব্যবহার করা যাবে; যোগাযোগের ক্ষেত্রে টেন্ট মোডে ডুয়াল-স্ক্রিন (রিয়েল-টাইম এআই অনুবাদ সুবিধা সহ) এবং মাল্টি-টাস্কাররা (একসাথে অনেক কাজ করতে ভালবাসেন এমন ব্যবহারকারী) মাল্টি-উইন্ডো মোডে একসাথে অনেকগুলো কাজ, যেমন- মেসেজিং, ব্রাউজিং এবং গেমিং করতে পারবেন খুব অনায়েসে।

এখানেই শেষ নয়। ওলেড টাচ এবং ডিসপ্লে ড্রাইভার ইন্টিগ্রেশন (টিডিডিআই) প্রযুক্তির সাহায্যে ফ্যান্টম আলটিমেট ২ ডিভাইসে ডিসপ্লে ড্রাইভার এবং টাচ সেন্সরকে একটি চিপে একীভূত করা হয়েছে; ফলে ফোল্ডেবল ডিভাইসেও এখন আপনি স্ক্রিন নিজের ইচ্ছেমতো নাড়াচাড়া (হোভারিং) করতে পারবেন। এই সেটআপে আপনি একটি স্ক্রীন কীবোর্ড হিসেবে এবং অন্যটি ডিসপ্লে হিসেবে ব্যবহার করতে পারবেন। এভাবে এই ডিভাইসের মাধ্যমে একজন ব্যবহারকারী নিজের প্রয়োজনীয় কাজ খুব সহজে করতে পারবেন। এই ট্রাই-ফোল্ড ফোনের মাধ্যমে একসাথে একাধিক অ্যাপ্লিকেশন চালানো সম্ভব। নিজের কর্মক্ষমতা এবং সৃজনশীলতা বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা রাখবে এই অত্যাধুনিক স্মার্টফোন।

তিনটি স্ক্রিন থাকা সত্ত্বেও, ডিভাইসটি হবে আরামদায়ক এবং কমপ্যাক্ট। প্রযুক্তিপ্রেমীদের মাঝে এখন বহুমাত্রিক কাজ করা যায় এবং সহজে বহনযোগ্য এমন ডিভাইসের চাহিদা বাড়ছে। সেক্ষেত্রে টেকনো একটি সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। এক কথায়, কম্প্যাক্ট এই ডিভাইসে থাকবে বেশ কিছু প্রয়োজনীয় ফিচার, প্রযুক্তিগত উৎকর্ষ এবং কার্যকরী সফ্টওয়্যারের মিশেল।

ফলে, আপনি একজন প্রযুক্তিবিমুখ মানুষ হলেও এই ফোনের প্রেমে পড়তে বাধ্য। কমপ্যাক্ট কম্পোজার থেকে শুরু করে বড় স্ক্রীনের অভিজ্ঞতা কী নেই টেকনো ফ্যান্টম আলটিমেট ২ ট্রাই-ফোল্ড ফোনে। ফোল্ডেবল স্মার্টফোনের ল্যান্ডস্কেপে নতুন চমক নিয়ে আসবে এই ডিভাইস। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার তথ্য অনুযায়ী, ভবিষ্যতের প্রযুক্তি থেকে অনুপ্রাণিত (ফিউচারিস্টিক) এই ডিভাইসটি আগামী বছর বাজারে শো করা হবে বলে আশা করা হচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি