রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
20 C
Dhaka

দেশে এআই ফিচারসমৃদ্ধ অপো রেনো১২ এফ ৫জি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন প্রযুক্তি প্রতিষ্ঠান অপো বাংলাদেশের বাজারে সর্বাধুনিক মডেলের অপো রেনো১২ এফ ৫জি উন্মোচন করেছে। এর মাধ্যমে এআই প্রযুক্তির প্রয়োগে নতুন মাত্রা যোগ করেছে প্রতিষ্ঠানটি। উন্নত এআই ফিচার ও অসাধারণ অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে দেশের বাজারে আসা ৪২,৯৯০ টাকা মূল্যের এই ডিভাইসটি জনপ্রিয় রেনো১২ সিরিজের নতুন সংযোজন।

শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) ব্যবহারকারীদের হাতের নাগালে এনে দিতে রেনো১২ এফ ৫জি স্মার্টফোনটি ডিজাইন করা হয়েছে। ডিভাইসটির এআই ইরেজার ২.০ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই ফোনে তোলা ছবি থেকে অপ্রয়োজনীয় বস্তু মুছে ফেলতে পারবেন। ফলে প্রতিটি শট হবে নিখুঁত। গ্রুপ সেলফির মধ্যে কোনো পথচারীর ছবি অনাকাঙ্ক্ষিতভাবে চলে এলে তা মুছে ফেলা যাবে সহজেই। এআই ম্যাজিক স্টুডিও ফিচারের সাহায্যে একটি মাত্র ছবি থেকে আপনি ছুটির দিন বা ফ্যাশনের থিমযুক্ত শৈল্পিক ছবি তৈরি করার পাশাপাশি সহজে শেয়ার করতে পারবেন। এআই স্মার্ট ইমেজ ম্যাটিং ২.০ ফিচারের মাধ্যমে আপনি অ্যাপের মধ্যেই খুব দ্রুত মানুষ ও পোষা প্রাণীর ছবি বাদ দিয়ে ইমোজি, স্টিকার ও ব্যাকগ্রাউন্ড যোগ করতে পারবেন।

অপো’র এআই লিঙ্কবুস্ট প্রযুক্তি দুর্বল সিগনাল ও নেটওয়ার্কের সমস্যা দূর করে সংযোগের মানকেউন্নত করবে।  এছাড়া বিকনলিঙ্ক আপনাকে মোবাইল সিগনাল ছাড়াই ভয়েস কল করার সুবিধা দেবে।

আরামদায়কভাবে হাতে রাখার সুবিধার পাশাপাশি মজবুত ডিজাইনের রেনো১২ এফ ৫জি-এর অল-অ্যারাউন্ড আর্মার প্রটেকশন ফোনের দীর্ঘস্থায়ী ব্যবহার নিশ্চিত করবে। ওয়াটার রেজিস্ট্যান্স সার্টিফিকেশন ও স্প্ল্যাশ টাচ প্রযুক্তি এই ডিভাইসটিকে করে তুলেছে শক্তিশালী ও স্টাইলিশ। ৪৫ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং প্রযুক্তির ফোনটির ৫০০০ এমএএইচ ব্যাটারি দেবে দীর্ঘ সময় ধরে পারফরম্যান্সের নিশ্চয়তা। প্রথম থেকে ৫০ মাস পর্যন্ত নির্বিঘ্নে ব্যবহার করা যাবে ফোনটি।

অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, “এআই প্রযুক্তি এখন স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপো রেনো১২ এফ ৫জি ফোনটি উন্নত এআই ও ৫জি প্রযুক্তির সমন্বয়ে ব্যবহারকারীর অভিজ্ঞতা মান বাড়াতে আমাদের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। বাংলাদেশের বাজারে এই অসাধারণ ডিভাইসটি নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”

রেনো১২ এফ ৫জি ডিভাইসটি কিনলেই গ্রাহকরা বিশেষ উপহার হিসেবে পাচ্ছেন ২ বছরের ওয়ারেন্টি, একটি ছাতা এবং এক্সক্লুসিভ মেম্বার রিওয়ার্ডস।

অ্যাম্বার অরেঞ্জ ও অলিভ গ্রিন – দুইটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে অপো রেনো১২ এফ ৫জি (১২জিবি+২৫৬জিবি)। দেশজুড়ে অপো’র অনুমোদিত আউটলেটগুলোতে স্মার্টফোনপ্রেমীরা নতুন এই ডিভাইসটি পাওয়া যাবে ৪২,৯৯০ টাকায়।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

সর্বশেষ

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি