রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
33 C
Dhaka

ডাক বিভাগের কর্মীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেবা প্রদানের নির্দেশ

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থান ঘটেছে জনগণ রক্ত দিয়েছে আমরা যেন তা ভুলে না যাই। গণ‌অভ্যুত্থানের সেই স্পিরিট মাথায় রেখেই জনগণের অধিকার প্রতিষ্ঠায় এবং সেবা প্রদানে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা প্রদান করেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে ডাক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ডাক অধিদপ্তর একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, তারা অনেক কাজ করছে কিন্তু মানুষ সে বিষয়গুলো জানেনা। দেশের মানুষকে ডাক অধিদপ্তরের কাজ সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে হবে। যেহেতু এটি মানুষের আস্থার একটি জায়গা এবং এর প্রতিষ্ঠানিক রূপ অনেক আগে থেকেই ছিল তাই ডাক বিভাগকে যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকায়ন করার কথা ভাবা হচ্ছে।

উপদেষ্টা বলেন, যেহেতু একটা অভ্যুত্থানে ছাত্র জনতার রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি, এখানে কেউ নায়ক মহানায়ক নয়, জনগণই এ অভ্যুত্থানের মহানায়ক। সেই বাংলাদেশকে নিয়ে সবাই স্বপ্ন দেখছে। অনেকেরই নানা রকম প্রত্যাশা রয়েছে। যেহেতু এই সুযোগটা এসেছে তাই  ডাক বিভাগের কাঠামোগত সংস্কার করে নতুন করে সাজানোর কথা চিন্তা করা হচ্ছে।  

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বলেন, ডাক বিভাগে  প্রশাসনিক কাঠামো সংস্কারের প্রয়োজন রয়েছে। বিশ্ব খুব দ্রুততার সাথে এগোচ্ছে। ডাক বিভাগ যে সেবা গুলো প্রদান করে পরিবর্তিত পরিস্থিতিতে সেবাগুলো অতি দ্রুত আধুনিকায়ন করা প্রয়োজন।

মতবিনিমিয়কালে ডাক বিভাগের প্রতিষ্ঠান স্বাতন্ত্র্য, কেন্দ্রীয় প্রশাসনিক কাঠামো, সেবা দানের প্রশাসনিক কাঠামো, জনবল, নেটওয়ার্কিং, প্রদত্ত সেবাসমূহ, সেবার বৈচিত্র্যসমূহ এবং অর্জন এবং অগ্রযাত্রা বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ডা. মো. মুশফিকুর রহমান এবং ডাক অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি