শনিবার, নভেম্বর ২১, ২০২৬
25 C
Dhaka

উদ্ধার হয়নি আইসিটি বিভাগের ফেসবুক-ইউটিউবের পাসওয়ার্ড

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছ থেকে এখনো উদ্ধার করা যায়নি আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড। বিকল্পভাবে পেজ ও ইউটিউব চ্যানেল উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন। খবর সময় সংবাদ।

তিনি বলেন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু এখনও পাসওয়ার্ড উদ্ধার করা সম্ভব হয়নি। এখন প্রযুক্তি ব্যবহার করে পাসওয়ার্ড উদ্ধারের চেষ্টা করা হবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট থেকে বন্ধ রয়েছে তথ্যপ্রযুক্তি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল।

এদিকে, সমালোচনার মুখে সংশোধন করা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) প্রকল্প মূল্যায়ন কমিটি। সামসুল আরেফিন জানিয়েছেন, এ কমিটির আকার ৯ থেকে ১২ জনে উন্নীত করা হচ্ছে। নতুন করে যুক্ত হচ্ছেন একজন করে প্রযুক্তি, নিরীক্ষা এবং ক্রয় বিশেষজ্ঞ।

তিনি বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) বা অন্যান্য যেসব প্রতিষ্ঠানের কাছে প্রযুক্তি বিশেষজ্ঞ আছে, তাদের কাছ থেকে নামের তালিকা চাওয়া হয়েছে। তালিকা পেলে কমিটিতে বিশেষজ্ঞ যুক্ত করে দ্রুত কার্যক্রম শুরু করা হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ওয়াহিদ-উজ-জামান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে...

সর্বশেষ

বিটিআরসির নতুন চেয়ারম্যান-এর দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর নতুন চেয়ারম্যান হিসেবে...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

এআইইউবিতে ২০২৬ নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্বের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নয়টি শহরে আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ...

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

টেকভিশন২৪ ডেস্ক: আইটি খাতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে রাজধানীর...

ওয়াই-ফাই ৮ এবং ওমাডা এক্সপার্ট প্রোগ্রাম উন্মোচন করল টিপি-লিংক ও এক্সেল টেকনোলজিস

টেকভিশন২৪ প্রতিবেদক: নেটওয়ার্কিং ও কানেক্টিভিটি সল্যুশনের বৈশ্বিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি