মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
26.1 C
Dhaka

বাজারে এলো রিয়েলমি সি৬১

টেকভিশন২৪ ডেস্ক : “হার্ড টু ব্রেক” ট্যাগলাইন নিয়ে অল-নিউ রিয়েলমি সি৬১ উন্মোচন করেছে তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। সেগমেন্টের সেরা স্থায়িত্ব ও সর্বোচ্চ কর্মক্ষমতা নিশ্চিত করে এই স্মার্টফোন। দীর্ঘস্থায়িত্ব ও নির্ভরযোগ্যতা নিশ্চয়তা দিতে ডিভাইসটিতে রয়েছে এন্টি-ড্রপ প্রোটেকশন, ওয়াটার স্প্ল্যাশ রেজিস্ট্যান্স ও রেইনওয়াটার স্মার্ট টাচ ফিচার সক্ষমতা।

রিয়েলমি সি৬১ এর আইপি৫৪ রেটিং ধুলা, পানির ছিটা এবং প্রতিদিনের ব্যবহারে ডিভাইসকে রক্ষা করার মাধ্যমে বিভিন্ন পরিবেশে এর নির্ভরযোগ্য কর্মক্ষমতা নিশ্চিত করে।

মজবুতভাবে তৈরির পাশাপাশি ডিভাইসটিতে রয়েছে ১৮জিবি র‌্যাম (৬জিবি+১২জিবি ডায়নামিক র‌্যাম) এবং ১২৮ জিবি পর্যন্ত সম্প্রসারণযোগ্য অভ্যন্তরীণ (ইন্টারনাল) স্টোরেজ। রিয়েলমি সি৬১ দ্রুত অ্যাপ চালু, মসৃণ মাল্টিটাস্কিং এবং উন্নত ব্যাকগ্রাউন্ড অ্যাপ ধারণকে সহজ করে তোলে। এর শক্তিশালী ৫০০০এমএএইচ ব্যাটারি দিনভর ফোনের পাওয়ার সরবরাহ করে। একবার চার্জে অনায়াসে পুরো দুই দিন পর্যন্ত ফোন ব্যবহার নিশ্চিত করে।

রিয়েলমি সি৬১ এর ৫০এমপি এআই ক্যামেরায় দুটি নতুন ফিল্টার রয়েছে- সিনেমাটিক ও ক্রিস্প।

আল্ট্রা-স্লিম ডিজাইন, উচ্চমানের উপকরণ এবং উদ্ভাবনী উৎপাদন কৌশল একে একটি ফ্যাশনেবল ফোনে পরিণত করেছে, যা দীর্ঘ সময় ধরে মোবাইল গেমিং এবং দৈনন্দিন ব্যবহারের জন্য একেবারে উপযুক্ত। রিয়েলমি সি৬১ দুটি চমৎকার রঙে পাওয়া যাচ্ছে: স্পার্কল গোল্ড ও ডার্ক গ্রিন।

রিয়েলমি সি৬১ শুধু একটি স্মার্টফোন নয়; এটি ব্যবহারকারীর অভিজ্ঞতায় একটি বড় পদক্ষেপ। আপনি মাল্টিটাস্কিং, গেমিং বা অ্যাপ চালানো- যাই করুন না কেন, এআই বুস্ট ইঞ্জিনচালিত এই ডিভাইসটি আপনার ফোন ব্যবহারের ধরনের সঙ্গে মসৃণভাবে খাপ খায়। সি৬১ এর উদ্ভাবনী এয়ার জেশ্চার স্পর্শহীনভাবে ফোন চালানোর সক্ষমতা তৈরি করে; বিশেষ করে যেখানে প্রয়োজন, সেখানে আপনার ফোন নিয়ন্ত্রণকে সহজ করে তোলে। এর ডায়নামিক বাটন ব্যবহারকারীদের নিজেদের মতো করে একটি ফিজিক্যাল বাটন কাস্টমাইজ করার সুযোগ দেয়। ফলে এটি আপনার ডিভাইসকে সত্যিই আপনার নিজের করে তোলে। এছাড়াও, এআই নয়েজ রিডাকশন সর্বাধুনিক অ্যালগরিদম ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডের শব্দ ফিল্টার করে, যা কোলাহলপূর্ণ পরিবেশেও পরিষ্কার অডিও নিশ্চিত করে।

রিয়েলমি সি৬১ এর সঙ্গে স্মার্টফোনের ভবিষ্যৎ উপভোগ করুন—যেখানে টেকসইতা, পারফরম্যান্স এবং স্টাইল একত্রিত হয়ে একটি অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা তৈরি করে।

রিয়েলমি সি৬১ এখন পাওয়া যাচ্ছে আকর্ষণীয় দামে- মাত্র ১৪,৯৯৯ টাকায়। এছাড়াও, ফ্রি ডেলিভারিসহ বিশেষ ছাড়ে মাত্র ১৪,১৯৯ টাকায় ফোনটি পেতে, গ্রাহকরা একটি দারাজ ভাউচারের মাধ্যমে আবেদন করতে পারেন।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি