বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
28.3 C
Dhaka

পাঠাও নিয়ে এলো কার রেন্টাল সার্ভিস

টেকভিশন২৪ ডেস্ক : রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাও নিয়ে এলো একটি নতুন সার্ভিস পাঠাও কার রেন্টাল, যা ব্যবহারকারীদের ভ্রমণকে আরও বেশি আরামদায়ক করে তুলবে। পাঠাও কার রেন্টাল ইন্টারসিটি ট্রাভেলস, লং-ডিসটেন্স ট্রাভেলস, বিজনেস ট্রিপস কিংবা স্পেশাল ইভেন্টে যাতায়াতে ইউজারদের কনভেনিয়েন্ট, ফ্লেক্সিবল এবং রিলায়েবল ট্রাভেলিং এক্সপেরিয়েন্স দেওয়ার নিশ্চয়তা দেয়।

পাঠাও কার রেন্টাল এই সার্ভিস দেওয়ার মাধ্যমে বাংলাদেশের ট্রান্সপোর্টেশন ব্যবস্থাকে কনভেনিয়েন্ট, এফোর্ডেবল এবং ডিপেন্ডেবল করার প্রতিশ্রুতি দেয়। ইউজারদের বিভিন্ন ধরণের প্রয়োজন অনুযায়ী পাঠাও কার এরই মধ্যে পাঠাও কার প্লাস, পাঠাও কার প্রাইম ও পাঠাও কার ম্যাক্স সার্ভিস দিয়ে থাকে। কোয়ালিটিফুল ও প্রিমিয়াম এই সার্ভিসগুলো ইউজারদের মাঝে ইতিমধ্যে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে।

পাঠাও রাইড-শেয়ারিং ফিচারগুলোর জন্য যে কারণে ইউজারদের কাছে সুপরিচিত, সে সকল ফিচার পাঠাও কার রেন্টাল-এর ইউজাররাও উপভোগ করতে পারবেন। সেগুলোর মাঝে আছে সহজেই রিকোয়েস্ট ক্রিয়েশন, লাইভ লোকেশন শেয়ারিং, সেইফ ট্রিপের জন্য সেইফটি কভারেজ, ভাড়ার ব্যাপারে জানা, নিজের সুবিধামতো ভাড়া অফার করা এবং পছন্দমতো গাড়ি ও ড্রাইভার বেছে নেয়ার মতো ফিচারগুলো। পাঠাও কার রেন্টাল ব্যবহার করতে পারবেন দেশের যেকোনো প্রান্ত থেকে।

এছাড়াও ইউজাররা তাদের কনভিনিয়েন্স ও প্রয়োজন অনুযায়ী ওয়ান ওয়ে এবং রাউন্ড ট্রিপ আগে থেকেই শিডিউল করে রাখতে পারবেন। পাঠাও কার রেন্টাল-এর ইউজারদের সর্বোচ্চ নিরাপত্তা ও হাইজেন মেইনটেইন করতে ড্রাইভাররা কঠোর নিরাপত্তা প্রোটোকল মেনে চলেন এবং গাড়ি নিয়মিত স্যানিটাইজ করে থাকেন।

পাঠাও কার রেন্টাল-এর ড্রাইভারদের জন্যও সুবিধা রয়েছে। ড্রাইভাররা প্রতিদিনের এবং মাসের ইনকাম হাই-ভ্যালু, লং ট্রিপস ও বিভিন্ন অপশনস যেমন ইনার-সিটি, ইন্টারসিটি এবং রেন্টাল ট্রিপসের মাধ্যমে বাড়াতে পারবেন। এছাড়াও বিডিং মডালিটির মাধ্যমে কাউন্টার ভাড়াও অফার করতে পারবেন।

পাঠাও কার রেন্টাল সম্পর্কে পাঠাও প্রোডাক্ট টিম-এর অ্যাসোসিয়েট ম্যানেজার শায়েখ সাইফ বলেন, “পাঠাও-তে আমরা এমন পণ্য তৈরি করার চেষ্টা করি যা সমস্যা সমাধান করার পাশাপাশি ইউজারদের ডেইলি লাইফ ও যাতায়াত ব্যবস্থাকে আরও উন্নত করে” এছাড়াও পাঠাও কার বিভাগের প্রধান জাভেদ মালেক আরও বলেন, “আমরা এমন একটি সার্ভিস দেওয়ার ব্যবস্থা করেছি যেখানে ইউজার ও ড্রাইভার উভয় পক্ষ লাভবান হবেন ও সবচেয়ে ভালো সেবা পেয়ে থাকবেন।”

পাঠাও কার রেন্টাল সারা বাংলাদেশে ফ্লেক্সিবল ভাড়ায় এভেইলেবল আছে, যা শুরু হয় ৯৯৯ টাকা থেকে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি