সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
30 C
Dhaka

কৃত্তিম বুদ্ধিমত্তার ‘ইন্সুমামা’ অ্যাপ আনলো গ্রীন ডেল্টা

টেকভিশন২৪ ডেস্ক: তাৎক্ষণিক হিসাব খোলা, পলিসি নেয়াসহ একগুচ্ছ স্মার্ট সেবা নিয়ে দেশের বীমা খাতে প্রথমবারের মত ‘কৃত্তিম বুদ্ধিমত্তা ভিত্তিক’মোবাইল অ্যাপ চালু করলো গ্রীনডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।

রবিবার এক ভার্চুয়াল সভায় পরিচয় করিয়ে দেয়া হয় ‘ইন্সুমামা’ নামের অ্যাপটি; যার মাধ্যমে বীমা গ্রাহকরা প্রিমিয়াম জমা এবং পলিসি নবায়ন করতে পারবেন অনলাইনেই।

ইন্সুমামা অ্যাপের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন ড. এম মোশাররফ হোসেন এফসিএ, চেয়ারম্যান  বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তপক্ষ। সম্মানিত অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশানের সভাপতি শেখ কবীর হোসেন।

গ্রীন ডেল্টা ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়াল সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশান অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) – সভাপতি সৈয়দ আলমাস কবীর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রীন ডেল্টা ইনস্যুরেন্সের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টা নাসির উদ্দিন আহমেদ চৌধুরী।

ইন্সুমামা মোবাইল অ্যাপের মাধ্যমে দেশের বীমাখাতের গণঅন্তর্ভুক্তিতে ‘ইতিবাচক ফলাফল’ আসবে বলে আশা প্রকাশ করেন ড. এম মোশাররফ হোসেন এফসিএ, চেয়ারম্যান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তপক্ষ।

ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী বলেন, সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’কর্মসূচীতে অবদান রাখার জন্য ২০১৮ সালে দেশে প্রথমবারের মত ডিজিটাল বীমা সেবা চালু করে গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স।

উল্লেখ্য, ২০১৬ সালে নারীদের জন্য বিশেষায়িত ‘নিবেদিতা’ বীমা সেবার জন্য মোবাইল অ্যাপ চালু করে গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স, যেটি দক্ষিন এশিয়ার বীমা খাতে প্রথম।Ins

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

সর্বশেষ

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটক বাজার চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি