বুধবার, অক্টোবর ৭, ২০২৬
29.8 C
Dhaka

সার্চজিপিটি আনছে ওপেনএআই

সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলকে টেক্কা দিতে এবার নতুন একটি সার্চ ইঞ্জিন আনার ঘোষণা দিয়েছে ওপেনএআই। চ্যাটজিপিটি-এর সাথে মিল রেখে সার্চ ইঞ্জিনটির নাম রাখা হয়েছে সার্চজিপিটি। কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক এই সার্চ ইঞ্জিনটি ব্যবহার করে রিয়েল-টাইমে ইন্টারনেট থেকে তথ্য খুঁজে আনা যাবে। খবর রয়টার্স।

এক ব্লগ পোস্টে সার্চজিপিটি নিয়ে আসার বিষয়টি জানিয়েছে ওপেনএআই।  

উল্লেখ্য, ওপেনএআই ২০২২ সালের নভেম্বর মাসে বাজারে আনে তাদের জনপ্রিয় অনলাইন চ্যাটবট চ্যাটজিপিটি। এখন সার্চজিপিটি নিয়ে আসার মাধ্যমে ওপেনএআই গুগলের মাঠেই গুগলকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তবে কাজটা যে সহজ হবে না সেটা অনুমেয়।

সার্চ ইঞ্জিনের বাজারে অনেক বছর ধরেই একচ্ছত্র আধিপত্য গুগলের। ওয়েব অ্যানালিটিক্স প্রতিষ্ঠান স্ট্যাটকাউন্টার এর জুন মাসের তথ্য অনুযায়ী সার্চ ইঞ্জিনের বাজারে গুগলের শেয়ার ৯১.১ শতাংশ। তবে শুধু গুগলই নয় সার্চজিপিটি-কে প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে মাইক্রোসফটেরও। তাদের সার্চ ইঞ্জিন ‘বিং’ এর জনপ্রিয়তা গুগলের মতো না হলেও উইন্ডোজ-ভিত্তিক ডিভাইসে অনেকেই বিং ব্যবহার করেন। গুগলের মতো মাইক্রোসফটও তাদের ইকোসিস্টেমে বিং সার্চ ইঞ্জিনকে বেশ ভালোভাবেই প্রোমোট করে থাকে।

নতুন এই সার্চ ইঞ্জিনে সাইন-আপ করার সুযোগ ইতোমধ্যেই উন্মুক্ত করে দিয়েছে ওপেনএআই। তবে বর্তমানে সার্চজিপিটি প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে এবং নির্দিষ্ট কিছু ব্যবহারকারী ও পাবলিশারদের দিয়ে এর পরীক্ষানিরীক্ষা চলছে।

এদিকে সার্চজিপিটি আসছে- খবরটি প্রকাশ হওয়ার পর গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের শেয়ারে দরপতন হয়েছে ৩ শতাংশ।

এই সপ্তাহের জনপ্রিয়

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি