বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
28.4 C
Dhaka

ডিজিটাল সাবস্ক্রিপশনে নজর দিচ্ছে সিএনএন

প্রযুক্তির ছোঁয়া সর্বত্রই। আর তাই প্রযুক্তির সাথে পাল্লা দিকে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের অর্থনৈতিক কাঠামো পরিবর্তন করছে। এরই ধারাবাহিকতায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তার প্রায় ১০০ কর্মীকে বাদ দিতে যাচ্ছে। পাশাপাশি, প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে ‘সাবস্ক্রিপশন’ পদ্ধতি চালুর পরিকল্পনাও করছে। খবর আলজাজিরা।

খবরে বলা হয়, বিশ্বের অন্যতম জনপ্রিয় সংবাদমাধ্যম সিএনএন তাদের আনুমানিক সাড়ে তিন হাজার কর্মীর মধ্য থেকে প্রায় ১০০ জনকে ছাঁটাই করছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটি তাদের ওয়বসাইটে নতুন করে সাবস্ক্রিপশন পদ্ধতি চালু করছে। চলতি বছর শেষ হওয়ার আগেই সিএনএন তাদের ব্যবসায়িক নীতিতে এ পরিবর্তন আনবে।

প্রতিবেদন মতে, ডিজিটাল যুগে ইন্টারনেট যখন মানুষের হাতের মুঠোয়, তখন কোনো তথ্য পেতে কেউ কেবল সংবাদমাধ্যমের ওপর নির্ভর করে না। এতে লোকসানের শিকার গণমাধ্যমগুলো। সিএনএন এই চ্যালেঞ্জ মোকাবিলায় ‘সাবস্ক্রিপশন’ পদ্ধতি চালু করে তাদের রাজস্ব খাতে পরিবর্তন আনার চেষ্টা করছে।

সিএনএন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক থম্পসন এক বিবৃতিতে বলেন, গ্রাহকদের সিএনএনের পরিষেবা পেতে অর্থ ব্যয় করতে হবে। এ অর্থ প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজন। সাবস্ক্রিপশনের কাজ এখনো শেষ হয়নি। সাবস্ক্রিপশনের তথ্যগুলো বিশ্লেষণধর্মী হবে। এছাড়াও ভিডিও কন্টেন্টে জোর দিয়ে, কিছু পরিবর্তন আনা হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামে ‘বিপিও সামিট ২০২৬‘ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার এন্ড আউটসোর্সিং...

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

নতুন স্মার্টফোন হেলিও ৪৬ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড হেলিও আজকে উদ্বোধন করলো নতুন...

বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা ব্যাটারির...

সর্বশেষ

চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের চারটি মোবাইল কোম্পানির কাছে সরকারের প্রায়...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

ডিজিটাল রূপান্তরের ব্যর্থতা কমাতে ১২ দেশের পক্ষে বাংলাদেশের আহ্বান

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী ডিজিটাল রূপান্তরের প্রায় ৭০ থেকে ৮০...

ফুডপ্যান্ডায় আগোরা থেকে কেনাকাটায় কাপল প্যাকেজ জেতার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড...

ক্যাসপারস্কির সতর্কতা: বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবলকে ঘিরে অনলাইনে সক্রিয় হয়ে উঠেছে...

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি