শনিবার, আগস্ট ২২, ২০২৬
30 C
Dhaka

নিজেদের সবচেয়ে বেশি ব্যাটারি ক্যাপাসিটির ফোন আনলো ভিভো

টেকভিশন২৪ ডেস্ক : এবারই প্রথম সবচেয়ে বেশি ব্যাটারি ক্যাপাসিটি দিচ্ছে ভিভো। কোম্পানিটির ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন ভিভো ওয়াই২৮ স্মার্টফোন একবার ফুল চার্জে ২৪ ঘন্টার বেশি ভিডিও স্ট্রিমিং সুবিধা পাওয়া যাবে।

ভিভোর দাবি, ফোনটিতে থাকা ৪৪ ওয়াটের চার্জার, ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, স্মার্ট চার্জিং ইঞ্জিন ২.০ এবং ২৪ ডায়মেনশন সিকিউরিটি প্রোটেকশন থাকায় দ্রুত চার্জের নিশ্চয়তা থাকছে স্মার্টফোনটিতে।

১০ জুলাই থেকে ভিভোর যেকোনো শোরুমে বা ই-স্টোরে মিলবে ভিভো ওয়াই২৮। পাশাপাশি ১৬ জুলাইয়ের মধ্যে স্মার্টফোনটি কিনলে উপহার হিসেবে থাকছে রিরো বি১০ নেকব্যান্ড। দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি। ৬ জিবি র‌্যামের সাথে ৬ জিবি অতিরিক্ত র‌্যামসহ ১২৮ জিবি স্টোরেজের ওয়াই২৮ এর দাম পড়বে ২০,৯৯৯ টাকা।

অন্যদিকে ৮ জিবি র‌্যামের সাথে ৮ জিবি অতিরিক্ত র‌্যামসহ ২৫৬ জিবি স্টোরেজের ওয়াই২৮ এর দাম পড়বে ২৫,৯৯৯ টাকা।

ভিভো বলছে, প্রতিদিনের মাল্টিটাস্কিং, গেমিং ও এইচডি কন্টেন্ট স্ট্রিমিংয়ে ভিভো ওয়াই২৮ স্মার্টফোনে মিলবে বাড়তি পারফরম্যান্স ও নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি। সারাদিন পাওয়া যাবে দ্রুত ও নির্বিঘ্ন যোগাযোগের স্বাধীনতা। জরুরি প্রয়োজনে কিংবা দীর্ঘতম ভ্রমণে দেবে নিরবিচ্ছিন্ন সাপোর্ট ও নির্ভরযোগ্য জিপিএস।

ভিভো ওয়াই২৮-এর ৬ দশমিক ৬৮ এলসিডি স্ক্রিন নিশ্চিত করবে দারুণ ভিজ্যুয়াল কোয়ালিটি।  স্মুদ স্ক্রলিং ও ক্রিস্টাল ক্লিয়ার রঙ উপভোগের জন্য ভালো ডিসপ্লে কোয়ালিটি থাকছে স্মার্টফোনটিতে। এর ডিসপ্লে রেজ্যুলেশন ১৬০৮ *৭২০ এবং রিফ্রেশ রেট ৯০ হার্জ। লোকাল পিক ব্রাইটনেস থাকছে ১০০০ নিটস। উন্নত পাঞ্চহোল ডিসপ্লেটি আধুনিক ব্যবহারকারীকে দেবে প্রশান্তির অনুভূতি। এমনকি এতে থাকা লো ব্লু লাইট সফটওয়্যার সলিউশন টানা ব্রাউজিংয়েও চোখের উপর পরা বাড়তি চাপ থেকে সুরক্ষিত রাখবে ব্যবহারকারীকে।  

হালকা ওজনের (১৯৯ গ্রাম) সিঙ্গেল হ্যান্ড ইউজার-ফ্রেন্ডলি স্মার্টফোনটির ডান পাশে রয়েছে সাইড মাউন্টেড ক্যাপাসিটিভ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যা দ্রুত লক-আনলক হবে সহজেই। এর ঠিক উপরেই রয়েছে ভলিউম বাটন। বাম পাশে সিম কার্ড এবং স্টোরেজ ট্রে। নিচে রয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার, নয়েস ক্যান্সেলেশন মাইক, টাইপ সি চার্জিং পোর্ট।  

ভিভো ওয়াই২৮ স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে সাউন্ড ক্যাভিটি এক্সপানশন প্রযুক্তি। ফলে এর ডুয়াল স্টেরিও স্পিকারের ভলিউম বাড়ানো যায় ৩০০ শতাংশ। সাথে আরও রয়েছে আইপি৬৪ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স প্রযুক্তির ব্যবহার। ফলে যে কোনো আবহাওয়া বা ভেজা হাতেও ব্যবহার করা যাবে ভিভো ওয়াই২৮।

এর পিছনে থাকছে ডুয়েল ক্যামেরা রিং ডিজাইনের চারপাশে থ্রিডি ডায়মন্ড প্যাটার্নের ফ্যান্টাসি ফ্রেম ও গ্লোয়িং আউটলুক। এগেট গ্রিন ও গ্লিমিং অরেঞ্জ- এ দুইটি রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি। ভিভো ওয়াই২৮-এর ৫০ মেগাপিক্সেল এইচডি মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল বোকেহ ও অরা স্ক্রিন লাইটের সাথে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরায় ফটোগ্রাফি হবে ঝকঝকে ও নিখুঁত।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

সর্বশেষ

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

দেশে সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি