রবিবার, আগস্ট ৩০, ২০২৬
32 C
Dhaka

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জাতীয় লজিস্টিক নীতি হবে অন্যতম

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান শক্ত করতে এবং অর্থনৈতিক উন্নয়নকে তরান্বিত করতে  জাতীয় লজিস্টিকস নীতি ২০২৪ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া।  ব্যবসার খরচ কমিয়ে আনা, রপ্তানি বৃদ্ধি এবং গ্লোবাল ভ্যালু চেইনের সঙ্গে একীভূত করার লক্ষ্যে এ নীতির খসড়া অনুমোদন হয়েছে যা ‘স্মার্ট বাংলাদেশ’ নির্মাণের জন্য অপরিহার্য।

গতকাল রাজধানীর একটি হোটেলে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) আয়োজিত ‘ন্যাশনাল লজিস্টিক পলিসি ২০২৪: ফ্রম পলিসি ফ্রেমওয়ার্ক টু এক্সিকিউশন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জেল হোসেন মিয়া।  

তিনি বলেন, ব্যবসার পরিবেশ সহজ করতে এবং বিনিয়োগ আকর্ষণে এই নীতিমালা প্রণয়ন করেছে সরকার। তবে এর সফল বাস্তবায়নে সরকারি-বেসরকারি সব পক্ষের সহায়তা প্রয়োজন। সেই সঙ্গে এই খাতে বিনিয়োগ বাড়াতে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহবান জানান মূখ্য সচিব।

সেমিনারে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং স্থানীয় ও বৈশ্বিক বাণিজ্য এবং বিনিয়োগ আরো বিস্তৃত করার জন্য সম্প্রতি প্রণীত জাতীয় লজিস্টিক নীতি’র কাঠামো থেকে কার্যকর করার পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।  ফিকির সভাপতি জাভেদ আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম মাশরুর রিয়াজের সঞ্চালনায় প্যানেল আলোচনায় লজিস্টিক খাতের নানা সংস্কারের প্রস্তাব উঠে এসেছে।  এতে বক্তা হিসেবে অংশ নেন  প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (নির্বাহী সেল) এবং ন্যাশনাল লজিস্টিকস ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অর্ডিনেশন কমিটির সদস্য সচিব শাহিদা সুলতানা; এক্সপিডিটরস (বাংলাদেশ) লিমিটেডের কান্ট্রি ম্যানেজার ও ম্যানেজিং ডিরেক্টর এবং অ্যামচ্যামের প্রেসিডেন্ট সৈয়দ এরশাদ আহমেদ; একে খান অ্যান্ড কোং লিমিটেডের ভাইস চেয়ারম্যান এবং ডিসিসিআই-এর সাবেক সভাপতি আবুল কাসেম খান; এবং মারস্ক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নিখিল ডি’লিমা।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমসিসিআইয়ের সাবেক সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির।  মূল বক্তব্যে তিনি তুলে ধরেন, দেশে লজিস্টিক ব্যবস্থাপনার খরচ ২৫ শতাংশ পর্যন্ত কমানো গেলে রপ্তানি অন্তত ২০ শতাংশ বাড়ানো সম্ভব। একই সঙ্গে মাত্র ১ শতাংশ পরিবহন খরচ কমানো গেলে রপ্তানি বাড়বে প্রায় সাড়ে ৭ শতাংশ। জাতীয় লজিস্টিক নীতি-২০২৪ বন্দর এবং রেলপথের মতো গুরুত্বপূর্ণ খাতে ব্যক্তিখাতের বিনিয়োগের জন্য একটি অনুঘটক হিসেব কাজ করবে। এই নীতির সঠিক বাস্তবায়ন বিনিয়োগ আকর্ষণ করবে, কর্মসংস্থান সৃষ্টি করবে এবং লজিস্টিক খাতে নতুন দক্ষতা নিয়ে আসবে, যা সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগকে উৎসাহিত করবে বলে জানান তিনি।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল বলেন, দেশের লজিস্টিক খাতের উন্নয়নে অনেক অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। বিশেষ করে বে টার্মিনাল, এটি চালু হলে ২৪ ঘণ্টা সেবা দেওয়া সম্ভব হবে। পাশাপাশি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর উন্নয়নে কাজ চলছে। এসব বন্দর উন্নয়ন হলে অভ্যন্তরীণ রেল, সড়ক ও নৌ পথ উন্নয়নের মাধ্যমে দ্রুত সময়ে সহজে সেবা মিলবে।

ফিকির সভাপতি জাভেদ আক্তার বলেন, ব্যবসার খরচ কমাতে ও সুসংগঠিত করতে নতুন লজিস্টিক নীতি যাথার্থ। এই নীতির মতো ব্যবসা সহায়ক অনেক নীতি ও আইন আছে। এখন ব্যবসার উন্নয়ন নির্ভর করবে নীতির বাস্তবায়নের ওপর।

জাতীয় লজিস্টিক নীতি তৈরির উদ্যোগ শিল্প ও রপ্তানির সহায়ক হিসেবে উল্লেখ করেন এফআইসিসিআই সভাপতি জাভেদ আখতার। তিনি বলেন, লজিস্টিক নীতিতে নতুন মনিটরিং মেকানিজম ও কাউন্সিল এর সাফল্য নিশ্চিত করবে।  জাতীয় লজিস্টিকস ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅর্ডিনেশন কমিটি (এনএলডিসিসি) প্রয়োজনীয় সহায়তা দেবে। যার সমন্বয় নিশ্চিত করে লজিস্টিক নীতি কার্যকরভাবে এবং দক্ষতার সাথে বাস্তবায়িত হবে। সেখানে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তা, এমনকি বিদেশি বিনিয়োগকারীদের অর্থ লগ্নির আহবান জানানো হয়।

সেমিনারে সরকারি, বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ফিকির সদস্য কোম্পানির প্রিতিনিধি, ফিকির পরিচালনা পর্ষদ, বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিবৃন্দ এবং এ খাত বিষেশজ্ঞরা অংশগ্রহণ করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি