বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
28.4 C
Dhaka

ইসরায়েলে ২৫০০ কোটি ডলারের বিনিয়োগ স্থগিত করল ইন্টেল

টেকভিশন২৪ ডেস্ক: ইসরায়েলে ২ হাজার ৫০০ কোটি ডলারের বিনিয়োগ স্থগিত করেছে বিশ্বের অন্যতম বৃহৎ চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল। 

মঙ্গলবার ইসরায়েলি বাণিজ্যভিত্তিক সংবাদমাধ্যম ক্যালকালিস্টের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সরাসরি ইসরায়েলে তাদের প্রকল্পের উল্লেখ না করে ইনটেল বিবৃতিতে বলেছে, বড় প্রকল্পগুলোর পরিবর্তিত সময়সীমার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রয়োজন আছে। 

বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েল আমাদের বিশ্বব্যাপী উৎপাদন, গবেষণা ও উন্নয়ন সাইটগুলোর মধ্যে একটি। এই যাত্রা অব্যাহত আছে এবং আমরা এই অঞ্চলের জন্য সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’ 

বিবৃতিতে আরও বলা হয়, ‘বড় আকারের প্রকল্পগুলো পরিচালনা করার ক্ষেত্রে, বিশেষ করে আমাদের (চিপ নির্মাণ) শিল্পে প্রায়শই পরিবর্তিত সময়সীমার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মতো পরিস্থিতিতে পড়তে হয়। আমাদের এ ধরনের সিদ্ধান্তগুলো ব্যবসার পরিস্থিতি, বাজারের গতিশীলতা এবং দায়িত্বশীল মূলধন ব্যবস্থাপনার ওপর ভিত্তি করে নেওয়া হয়।’ 

এর আগে গত বছরের ডিসেম্বরে ইসরায়েল সরকার দক্ষিণ ইসরায়েলে আড়াই হাজার কোটি ডলারের চিপ নির্মাণ কারখানা তৈরির জন্য ইন্টেলকে ৩২০ কোটি ডলার অনুদান দিতে সম্মত হয়েছিল। সে সময় ইন্টেল জানিয়েছিল, ইসরায়েলের কিরিয়াতে এই কারখানা তৈরি করা হবে। অবশ্য সেখানে আগে থেকেই ইন্টেলের একটি চিপ নির্মাণ কারখানা বিদ্যমান। 

ইন্টেল ইসরায়েলে চারটি চিপ উৎপাদন ও উন্নয়ন কারখানা পরিচালনা করে, যার মধ্যে কিরিয়াতের ফ্যাব-২৮ নামক উৎপাদন কারখানাটি উল্লেখযোগ্য। কারখানাটিতে ইন্টেল-৭ টেকনোলজি বা ১০ ন্যানোমিটারের চিপ তৈরি করে। 

উল্লেখ্য, নতুন কারখানাটি ২০২৮ সালের মধ্যে চালু করার কথা ছিল। বর্তমানে ইসরায়েলে ইন্টেলের ১২ হাজার কর্মী আছেন।-সূত্র: ডিবিসি নিউজ

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামে ‘বিপিও সামিট ২০২৬‘ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার এন্ড আউটসোর্সিং...

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

নতুন স্মার্টফোন হেলিও ৪৬ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড হেলিও আজকে উদ্বোধন করলো নতুন...

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

সর্বশেষ

চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের চারটি মোবাইল কোম্পানির কাছে সরকারের প্রায়...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

ডিজিটাল রূপান্তরের ব্যর্থতা কমাতে ১২ দেশের পক্ষে বাংলাদেশের আহ্বান

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী ডিজিটাল রূপান্তরের প্রায় ৭০ থেকে ৮০...

ফুডপ্যান্ডায় আগোরা থেকে কেনাকাটায় কাপল প্যাকেজ জেতার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড...

ক্যাসপারস্কির সতর্কতা: বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবলকে ঘিরে অনলাইনে সক্রিয় হয়ে উঠেছে...

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি