বুধবার, অক্টোবর ৭, ২০২৬
25.7 C
Dhaka

ঈদ উপলক্ষে টেকনো’র ধামাকা অফার

টেকভিশন২৪ ডেস্ক: আর মাত্র কয়েকদিন পর ঈদ। ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলতে উদ্ভাবনী স্মার্টফোন ব্র্যান্ড টেকনো এর ব্যবহারকারী ও ভক্তদের জন্য নিয়ে এসেছে ধামাকা অফার। স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য থাকছে দুর্দান্ত কিছু অফার। টেকনো ক্যামন ৩০, স্পার্ক ২০ প্রো+, ক্যামন ২০ এবং ক্যামন ২০ প্রো ডিভাইসগুলো কেনার সময় এই অফারগুলো উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।

স্পার্ক ২০ প্রো+ কিনলে ক্রেতারা পাবেন একটি প্রিমিয়াম ব্যাকপ্যাক। এই ফোনে অবিরাম ও নিরবচ্ছিন্ন স্মার্টফোন অভিজ্ঞতা নিশ্চিত করতে রয়েছে জি৯৯ আলটিমেট প্রসেসর এবং ১২০ হার্জ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। ১০৮ মেগাপিক্সেল আল্ট্রা সেন্সিং মেইন ক্যামেরা দিয়ে ব্যবহারকারী যেকোনো পরিস্থিতিতে (কম আলো) মনোমুগ্ধকর ছবি তুলতে পারবেন। ৩৩ওয়াট চার্জিং সহ ৫০০০ মিলিএম্পিয়ার ব্যাটারির সাহায্যে দিনভর স্মার্টফোন ব্যবহার করা যাবে কোনো দুশ্চিন্তা ছাড়াই। মাল্টিটাস্কিং হোক কিংবা গেমিং অথবা ফটোগ্রাফি, যেকোনো কাজ করার জন্য সঠিক পছন্দ স্পার্ক ২০ প্রো+।

সম্প্রতি টেকনো বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে ক্যামন ৩০ সিরিজের ফোন। লঞ্চ হওয়ার পর থেকেই ব্যাপক সাড়া পেয়েছে এই সিরিজের ডিভাইস। এই অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করে তুলতে টেকনো এর ক্যামন ৩০ ফোনের ক্রেতাদের জন্য নিয়ে এসেছে নিশ্চিত উপহার অফার। টেকনো ক্যামন ৩০ কিনলেই গ্রাহকরা একটি আকর্ষণীয় গিফট প্যাকেজ পাবেন। ক্যামন ৩০ ফোন কেনার পর বিক্রেতার কাছ থেকে কোড সংগ্রহ করুন এবং ২৬৯৬৯ নাম্বারে (TECNOIMEI1RetailCode) পাঠিয়ে দিন। সকল ক্রেতা নিশ্চিতভাবে একটি প্রিমিয়াম টি-শার্ট অথবা একটি স্মার্ট মগ পাবেন। এছাড়া, কিছু সৌভাগ্যবান বিজয়ীদের জন্য থাকছে আরও অনেক চমক, সুযোগ থাকছে বিনামূল্যে আরও একটি ক্যামন ৩০ ফোন, স্মার্ট ওয়াচ অথবা ট্রু ওয়্যারলেস এয়ারবাডস (টিডব্লিউএস) জিতে নেওয়ার।

নাইট পোর্ট্রেট মাস্টার হিসেবে সমাদৃত টেকনো ক্যামন ৩০ ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল ট্রিপল এআই ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল এএফ ডুয়াল কালার টেম্পারেচার ফ্ল্যাশ ফ্রন্ট ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা সেটআপ। এর এআই ফিচার এবং এআইজিসি পোর্ট্রেট সুবিধা ক্যামেরা অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা। এছাড়া, ক্যামন ৩০ গ্রাহকদের জন্য থাকছে ৩ বছরের সিকিউরিটি প্যাচ আপডেট সহ ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট (অ্যান্ড্রয়েড ১৬ পর্যন্ত) সুবিধা। বাজারে এই ডিভাইসটি তিনটি রঙে পাওয়া যাচ্ছে – আইসল্যান্ড বেসাল্টিক ডার্ক, ইউনি সল্ট হোয়াইট এবং সাহারা স্যান্ড ব্রাউন। এই অফার দু’টি আলাদা ভ্যারিয়েন্টের – (২৫৬জিবি+৮জিবি) এবং (২৫৬জিবি+১২জিবি) — জন্যই প্রযোজ্য।

এছাড়া, টেকনো ফ্যানরা ঈদ উপলক্ষে নতুন দামে ক্যামন ২০ সিরিজের ফোন কেনার সুযোগ পাচ্ছেন। আগ্রহীরা এখন ক্যামন ২০ প্রো (৮জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্ট) কিনতে পারবেন মাত্র ২১,৯৯৯ টাকায় (বাজারমূল্য ২৪,৯৯০ টাকা) এবং ক্যামন ২০ (৮জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্ট) পাওয়া যাচ্ছে মাত্র ১৮,৯৯৯ টাকায় (বাজারমূল্য ১৯,৯৯০ টাকা)। ক্যামন ২০ সিরিজের পাজল ডিকনস্ট্রাকশনিস্ট ডিজাইন আন্তর্জাতিকভাবে সমাদৃত। অনন্য স্মার্টফোন অভিজ্ঞতা চাইলে এই ফোনের কোনো বিকল্প নেই। নতুন দামে এই দুর্দান্ত ফোন কেনার এটাই সুযোগ!

তাহলে আর দেরি কিসের? টেকনো’র এই ধামাকা অফার মিস করতে না চাইলে এক্ষুনি চলে আসুন আপনার নিকটস্থ আউটলেটে।

এই সপ্তাহের জনপ্রিয়

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি