শনিবার, আগস্ট ২২, ২০২৬
32 C
Dhaka

২০২৪ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল উপলক্ষে অপো’র সাথে কাকা

 টেকভিশন২৪ ডেস্ক: এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ও মর্যাদাপূর্ণ এই ফুটবল প্রতিযোগিতার অফিসিয়াল গ্লোবাল পার্টনার হিসেবে দ্বিতীয় বছর উদযাপন উপলক্ষে অপো আজ ওয়েম্বলি স্টেডিয়ামে এর সর্বশেষ ফ্ল্যাগশিপ ফাইন্ড এক্স৭ আল্ট্রা নিয়ে আসার ঘোষণা দিয়েছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের অফিসিয়াল ফটোগ্রাফাররা মাঠে এবং মাঠের বাইরে দারুণ মুহূর্তগুলো ধরে রাখতে এবং বিশ্বজুড়ে ভক্তদের সাথে শেয়ার করে নিতে ফোনটি ব্যবহার করবেন। অপো স্মার্টফোনের মাধ্যমে ফুটবলের বিরামহীন উত্তেজনা হয়ে ওঠে স্মৃতির চেয়েও বেশি কিছু।  টেলিফটো ফটোগ্রাফি, পোর্ট্রেট বা নাইটসিনের মাধ্যমে ধারণ করা  অবিস্মরণীয় মুহুর্তগুলো বন্ধু ও পরিবারের সাথেও শেয়ার করা যায় সহজেই।

এই উদযাপনের অংশ হিসেবে অপোর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকা আবারও অপো’র হোয়াট এ শট ক্যাম্পেইনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং অপোর সঙ্গে চ্যাম্পিয়ন্স ভিলেজে এক্সক্লুসিভ অপো হসপিটালিটি লাউঞ্জে ভক্তদের সঙ্গে দেখা করবেন। ফাইনালে ভক্তদের জন্য একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা দিতে অপো উয়েফা চ্যাম্পিয়ন্স ফেস্টিভ্যালের অংশ হিসেবে পটার্স ফিল্ড পার্কে অপো বুথ চালু করবেন।

কাকা বলেন, “গত দুই চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমে অপো’র সঙ্গে অংশীদারিত্ব এবং অফলাইন ও ডিজিটাল কার্যক্রমের মাধ্যমে ভক্তদের সঙ্গে সম্পৃক্ত হতে পারাটা আমার জন্য সম্মানের। এ বছরের ফাইনালের জন্য আমি দারুণ রোমাঞ্চিত এবং এই বছরে কে ইউরোপ চ্যাম্পিয়ন হবে, তা দেখার জন্য আমি আগ্রহের সাথে অপেক্ষা করছি।”

অপো‘র হোয়াট এ শট ক্যাম্পেইন খেলার প্রতি ভালোবাসা প্রকাশ করতে ফুটবল ভক্তদের আমন্ত্রণ জানাচ্ছে

এই মাসের শুরুতে অপো #OPPOimagineIF ফটোগ্রাফি অ্যাওয়ার্ডের অংশ হিসেবে হোয়াট এ শট ফ্রম ইউ সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন চালু করে, যা বিশ্বজুড়ে ব্যবহারকারীদের মনোমুগ্ধকর ফটোগ্রাফির মাধ্যমে তাদের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলো শেয়ার করতে উৎসাহিত করেছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল চলাকালীন ওয়েম্বলি স্টেডিয়ামে এলইডি ডিসপ্লের মাধ্যমে বড় পর্দায় তোলা নির্বাচিত ছবিগুলো প্রদর্শন করা হবে।

সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের পাশাপাশি অপো কাকাকে তার ফুটবল ক্যারিয়ারের সেরা শটগুলি পর্যালোচনা এবং স্কোর দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। কাকাকে একটি নতুন থিমযুক্ত ভিডিও “হোয়াট এ শট”-এ অভিনয়ের জন্যও আমন্ত্রণ জানানো হয়েছে। ভিডিওতে কাকা দেখাবেন কীভাবে ব্র্যান্ডটি সর্বাধুনিক ক্যামেরা এবং ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে ফুটবলের ভিতরের এবং বাইরের অবিস্মরণীয় সব স্মৃতিকে জীবন্ত করে তুলছে।

অপো’র সাথে যোগ দিন আর মেতে উঠুন উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালের উত্তেজনায়

এই বছর অপো হসপিটালিটি লাউঞ্জ নির্ধারিত অতিথিদের জন্য ১লা জুন ওয়েম্বলি স্টেডিয়ামে ফিরে আসছে। এই দিন বিশ্বের সেরা এই ফুটবল কম্পিটিশনের চ্যাম্পিয়ন্স স্পিরিট নিয়ে কাকা লাউঞ্জে আসবেন ও ভক্তদের সাথে সাক্ষাৎ করবেন। 

উদযাপনের আমেজ বাড়াতে ৩০ মে থেকে ২ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে উয়েফা চ্যাম্পিয়ন্স ফেস্টিভ্যাল, যেখানে একটি বিশাল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির রেপ্লিকার সাথে ছবি তোলার সুযোগসহ ভক্ত এবং দর্শকদের উপভোগ করার জন্য বিভিন্ন বিনোদন এবং কার্যক্রমের সুবিধা থাকবে। অপো উৎসবের আনন্দে বাড়তি মাত্রা আনতে পটার্স ফিল্ড পার্কের উৎসবে এর নিজস্ব এক্সপেরিমেন্টাল বুথও রাখবে। এই বছর অপো’র দেওয়া সুযোগের মধ্যে রয়েছে দুই ফাইনালিস্ট দলের বেঞ্চের রেপ্লিকা ও নতুন অপো ফাইন্ড এক্স৭ আলট্রা ব্যবহার করে দারুণ মুহূর্তগুলি ধারণ করার সুযোগ। এর পাশাপাশি নতুন রেনো১১ এফ স্মার্টফোন ও জেনারেটিভ এআই ফটো এডিটিং টুল‘অপো এআই ইরেজার’ ব্যবহার করে দেখার সুযোগও  থাকছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

আইসিটি একাডেমি করতে ঢাবি ও হুয়াওয়ের চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট (সিআইডিইউ) একটি...

টিএমজিবি ও রশিয়ান হাউসের পরিচালকের মধ্যে সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে প্রযুক্তি সাংবাদিকতা ও...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআইভিত্তিক অটো ফাইন সিস্টেম উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ, দুর্ঘটনা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি