শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
29.8 C
Dhaka

ইন্টারটেকের উদ্ভাবনী ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আইকেয়ার’ চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের টেক্সটাইল শিল্পের গুনগত মানের নিশ্চয়তা দিতে অত্যাধুনিক ডিজিটাল প্লাটফর্ম ‘আইকেয়ার (iCare)’ চালু করেছে ইন্টারটেক। ‘কয়েকটি ক্লিকেই সম্পূর্ণ কোয়ালিটি’ এই স্লোগান নিয়ে চালু করা এই ডিজিটাল প্লাটফর্ম, যা আপনার ল্যাব টেস্টের প্রসেসগুলি শুরু থেকে শেষ পর্যন্ত নির্বিঘ্নে ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান করতে দেবে।
বিশ্বব্যাপী শিল্পখাতে টোটাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেবাদানকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইন্টারটেক গত নভেম্বরে তুরস্কে এবং মার্চে ভারতে উদ্ভাবনী ডিজিটাল প্লাটফর্ম ‘আইকেয়ার’ সফলভাবে চালু করেছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
ক্রমবর্ধমান নিয়ন্ত্রক নজরদারি এবং উঁচু মানের ভোক্তা প্রত্যাশার কারণে, ATIC ক্ষেত্রে গ্রাহকদের মধ্যে পরীক্ষাগারের নমুনা প্রক্রিয়াকরণ ও পরীক্ষার স্বচ্ছতা এবং অনুসরণযোগ্যতা বৃদ্ধির জন্য স্বতন্ত্র, সম্পূর্ণ সমাধানের ক্রমবর্ধমান চাহিদা বাড়ছে। আইকেয়ার, আমাদের ওয়ান-স্টপ বিজ্ঞান-ভিত্তিক গ্রাহক সেবার চমৎকার একক প্ল্যাটফর্ম, এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য ডিজাইন করা হয়েছে, যা গ্রাহকদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত তাদের পরীক্ষার প্রক্রিয়া নির্বিঘ্নে ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান করার জন্য একটি অগ্রণী, নেতৃস্থানীয় সল্যুশন প্রদান করে।
বাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে টেক্সটাইল শিল্পের ভূমিকা অপরিসীম। এ প্রেক্ষাপটে, বাংলা ও ইংরেজিতে আইকেয়ার প্ল্যাটফর্ম চালু করার মাধ্যমে, স্থানীয় প্রস্তুতকারকদের সহজেই উচ্চমানের কোয়ালিটি অর্জনে সহায়তা করার জন্য ইন্টারটেক দৃঢ় প্রতিশ্রুতি প্রদর্শন করছে।
আইকেয়ার, বিশ্বব্যাপী আমাদের গ্রাহকদেরকে টেস্টের অনুরোধ জমা দিতে, রিপোর্ট এবং বিশ্লেষণ অনলাইনে দেখতে এবং আমাদের অভ্যন্তরীণ বিশেষজ্ঞ দলের সাথে মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে যুক্ত হতে হতে পারবে, যা তাদের স্যাম্পল এবং পরীক্ষার প্রক্রিয়া সম্পর্কে অধিকতর স্বচ্ছতা প্রদান করে।
ইন্টারটেকের গ্লোবাল সফটলাইন্স এবং হার্ডলাইনসের প্রেসিডেন্ট এবং দক্ষিণ এশিয়ার রিজিওনাল ম্যানেজিং ডিরেক্টর সন্দীপ দাস মন্তব্য করেছেন, “আইকেয়ার এর নেতৃস্থানীয় সক্ষমতাগুলি কেবলমাত্র বর্তমান গ্রাহক চাহিদার প্রতিক্রিয়া নয়, বরং ইন্টারটেক সফটলাইন্সের অগ্রণী উদ্ভাবনের প্রতিশ্রুতির একটি প্রমাণ। উন্নত প্রযুক্তি, স্বচ্ছতা এবং অনুসরণযোগ্যতার মানদণ্ড পুনঃসংজ্ঞায়িত করে, আইকেয়ার ATIC শিল্পের জন্য একটি নতুন মানদণ্ড নির্ধারণ করে এবং মান নিশ্চিতকরণ ও পরীক্ষার সেবার ক্ষেত্রে চমৎকার গ্রাহকসেবার জন্য শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসাবে ইন্টারটেক সফটলাইন্সের অবস্থানকে মজবুত করে।”
ইন্টারটেক বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর নেয়ামুল হাসান বলেন, “২০০০ সাল থেকে অডিট ও ইন্সপেকশন সেবা দিয়ে শুরু করে ইন্টারটেক বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর এবং সাভারের মতো গুরুত্বপূর্ণ স্থানে অত্যাধুনিক পরীক্ষাগার স্থাপন করার অগ্রগতিতে আমি গর্বিত। আইকেয়ার চালু একটি উল্লেখযাগ্য মাইলফলক, যা আমাদের গ্রাহকদের ইন্টারটেক সফটলাইনস ল্যাবগুলির সাথে সম্পৃক্ততা সহজতর করে এবং ক্রমাগত উদ্ভাবনের মাধ্যমে কোয়ালিটি, নিরাপত্তা এবং টেকসই স্থায়িত্বের প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
ইন্টারটেকের গ্লোবাল সফটলাইনস এবং হার্ডলাইনসের মার্কেটিং ও ইনোভেশন বিভাগের সিনিয়র ডিরেক্টর শেলি লো বলেন, “আইকেয়ারের চালু হওয়া ইন্টারটেকের উদ্ভাবনী সল্যুশন প্রদানের প্রতিশ্রুতি আরও দৃঢ় করে, যা আমাদের গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সহায়ক। সরবরাহকারীদের চাহিদাকে সামনে রখে এই প্লাটফর্মের ডিজাইন করা হয়েছে। যা এটিকে ATIC বাজারে অনন্য করে তুলেছে।”
আইকেয়ার ইন্টারটেকের বিশ্বজয়ী Global Market Access, i2Q, Interlink, এবং ToxClear সল্যুশনগুলির পাশাপাশি চালিত হয়, যাতে এর গ্রাহকরা কোম্পানির সম্পূর্ণ কোয়ালিটি নিশ্চিত করার অফারগুলি থেকে উপকৃত হতে পারেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

ফেরারির ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ আলট্রা

টেকভিশন২৪ ডেস্ক: ফেরারির মতো বিলাসবহুল গাড়ির ডিজাইনের জন্য পরিচিত...

তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) বিশ্বে সবচেয়ে...

সর্বশেষ

মার্সেল পণ‌্য কিনলে ঘরভর্তি পণ্য ফ্রি, বিদেশ ভ্রমণসহ নানা অফার

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের পণ্য ক্রয়ে...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

ট্রাস্ট ব্যাংকের সেভিংস, লোনসহ বিভিন্ন সেবা এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক: এবার বিকাশ অ্যাপে যুক্ত হলো ট্রাস্ট ব্যাংকের...

রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হলো রিনিউয়েবল এনার্জি ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: নিজস্ব সম্পদের ওপর ভিত্তি করে টেকসই, স্থিতিশীল...

টফিতে যুক্ত হলো হাজারের বেশি নতুন কনটেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে যুক্ত...

আইফোন ডুওর পর্দায় ফাটল: বাজারে আসার পরই বড় বিপাকে অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলের বহুল প্রতীক্ষিত প্রথম ভাঁজযোগ্য (ফোল্ডেবল) স্মার্টফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি