মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
25.9 C
Dhaka

মটোরোলা সবচেয়ে সস্তা ফোন আনল

টেকভিশন২৪ ডেস্ক: মটোরোলা সবচেয়ে সস্তা দামের স্মার্টফোন আনল। যার মডেল মটো জি০৪এস। সাশ্রয়ী দামের ফোন হলেও এতে পাবেন ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ৫০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি। এন্ট্রি লেভেলের ফোনে এমন ফিচার্স খুব কম দেখা যায়। এই সব সুবিধা ছাড়াও, পাবেন ফাটাফাটি ডিসপ্লে এবং চার্জিং সাপোর্ট।

ভারতে এই ফোনের দাম শুরু হয়েছে ৭০০০ রুপি থেকে। এই ফোনের একটি ভ্যারিয়েন্টই লঞ্চ করেছে মটোরোলা। যা মিলবে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভার্সনে।

মটোরোলার নতুন এই ফোনে রয়েছে ৬.৫৬ ইঞ্চির এইচডিপ্লাস ডিসপ্লে। এতে পাবেন আইপিএস এলসিডি প্যানেল। যার রিফ্রেশ রেট ৯০ হার্জ।এই ফোনের ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য কর্নিং গরিলা গ্লাস থ্রি প্রটেকশন দেওয়া হয়েছে।এই স্মার্টফোনে প্রসেসর দেওয়া হয়েছে ইউনিসক টি৬০৬ চিপসেট, সঙ্গে এআরএম মালি জি৫৭ এমপি১ জিপিইউ।

ফোনটির র‌্যাম ৪ জিবি হলে মেমোরি ফিউশন করে ৮ জিবি বাড়িয়ে নেওয়া যাবে। যা মূলত ভার্চুয়াল র‌্যাম। এর স্টোরেজ বিল্টইন ৬৪ জিবি কিন্তু মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

দাম কম হলেও, ফোনের ক্যামেরাতে চমক দিয়েছে মটো। পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, সঙ্গে এলইডি ফ্ল্যাশ। সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

ভালো বিষয় হল, এই স্মার্টফোনে অপারেটিং সিস্টেম রয়েছে অ্যানড্রয়েড ১৪। গুগলের লেটেস্ট অপারেটিং সিস্টেম। ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে ৫০০০ এমএএইচ এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনের সাইডে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এতে ৩.৫ এমএম অডিও জ্যাক, জিপিএস, ওয়াইফাই, ব্লুটুথ, ফোরজি এবং ইউএসবি টাইপ-সি কানেক্টিভিটি পাওয়া যাবে। ফোনের আইপি রেটিং ৫২। ওজন মাত্র ১৭৮ গ্রাম।-সূত্র টেকজুম.টিভি

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি