শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
33 C
Dhaka

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে শুরু জেএমসি মিডিয়া বাজের পঞ্চম আসর

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের উদ্যোগে আজ ১৫ মে (বুধবার) থেকে ঢাকার বিরুলিয়ার ড্যাফোডিল স্মার্ট সিটিতে শুরু হয়েছে বহুল প্রত্যাশিত মিডিয়া বাজ এর পঞ্চম আসর “জেএমসি মিডিয়া বাজ স্প্রিং ২০২৪”। চলবে আগামী ১৬ মে, ২০২৪ তারিখ পর্যন্ত। বিশেষ এই আয়োজনটিতে সারা দেশ থেকে শিক্ষার্থীরা তাদের সৃজনশীল কাজ ও নির্মাণসমূহ প্রদর্শনের মাধ্যমে নিজেদের মধ্যে লুকিয়ে থাকা অসম্ভব মেধা ও সৃজনশীলতাকে অনন্য মাত্রায় নিয়ে যেতে পারবে বলে আশা করা হচ্ছে। এবারের মিডিয় বাজ- স্প্রিং ২০২৪ এর মূল প্রতিপাদ্য হিসেবে থাকছে ‘কন্টেন্ট ক্রিয়েশন ফর সোশ্যাল মিডিয়া’। যেখানে মূল আকর্ষণ হিসেবে থাকছে দুটি কম্পিটিশন, যথাক্রমে ‘ন্যাশনাল ফটোগ্রাফি কন্টেস্ট এবং ন্যাশনাল ১০০ সেকেন্ড কন্টেন্ট ক্রিয়েশন কম্পিটিশন’, ফটোগ্রাফি কম্পিটিশনটির জন্য বিষয় নির্ধারণ করা হয়েছে গ্রীষ্মের বাংলাদেশ (Summer in Bangladesh)। এছাড়াও, ১০০ সেকেন্ড কন্টেন্ট ক্রিয়েশন কম্পিটিশনের বিষয়বস্তু হলো- বাংলাদেশের শিশুশ্রম (Child Labour in Bangladesh)। ইতোমধ্যেই সারা দেশ থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী তাদের সৃজনশীল কাজ সমূহ জমা দিয়ে নিজেদের প্রতিভাকে উপস্থাপন করেছে। মিডিয়া বাজের পঞ্চম আসরের মূল বিষয়বস্তু “কন্টেন্ট ক্রিয়েশন” হওয়ার সুবাদে ইতোমধ্যেই এই আসরের এডুকেশনাল পার্টনার হিসেবে বাংলাদেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান ‘ক্রিয়েটিভ আইটি বাংলাদেশ’-যুক্ত হয়েছে এবং তারা শিক্ষার্থীদের সৃজনশীল মেধাবিকাশের ক্ষেত্রে আমাদের সাথে একতাবদ্ধ হয়ে কার্যক্রম পরিচালনা করে যাবে। দুইদিনব্যাপী চলমান এই আয়োজনের আজ প্রথম দিন জমকালো উদ্বাধনীর মধ্য দিয়ে মিডিয়া বাজ তার পঞ্চম আসর যাত্রা শুরু করে। দিনের শুরুতেই সকাল ৯:৩০ মিনিটে ‘ন্যাশনাল ফটোগ্রাফি কনটেস্ট’ এর ছবি প্রদর্শন করা হয়। এরপর বেলা ১১ টায় ফটোগ্রাফ ও সংশ্লিষ্ট বিষয়বস্তু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার পর দুপুর ১২ টায় ছবি স্ক্রিনিং ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর, দুপুর ২-৪ পর্যন্ত বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সাদমান সাকিবের তত্ত্বাবধানে আয়োজিত হয় বিশেষ এক কর্মশালা। যার বিষয়বস্তু ছিল-‘সোশাল সাইকোলজি: ইনফ্লুয়েন্সিং ম্যাস মাইন্ডসেট’। উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল ফটোগ্রাফি কনটেস্টের সম্মানিত দুজন বিচারক বিখ্যাত ফটোগ্রাফার জনাব হাদী উদ্দিন ও বিশিষ্ট গবেষক, শিক্ষাবিদ এবং ফটোগ্রাফার ডক্টর শরিফুল ইসলাম ইমশিয়াত। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিঝহাণ অনুষদের ডীন অধ্যাপক ড. লিজা শারমিন ও সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান আফতাব হোসেনসহ শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। ক্যাপশনঃ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের উদ্যোগে আয়োজিত মিডিয়া বাজ- এর পঞ্চম আসর “জেএমসি মিডিয়া বাজ- স্প্রিং ২০২৪” এর উদ্বোবধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিঝহাণ অনুষদের ডীন অধ্যাপক ড. লিজা শারমিন, বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সাদমান সাকিবের ও সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান আফতাব হোসেনসহ শিক্ষক ও শিক্ষার্থীগণ।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সর্বশেষ

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটক বাজার চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি