রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
26 C
Dhaka

ইনস্টাগ্রাম স্টোরিতে ফ্রেম স্টিকার ও কাটআউট সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: নস্টাগ্রাম স্টোরিকে আকর্ষণীয় করতে ছবির ফ্রেম তৈরির পাশাপাশি ছবি ধীরে ধীরে স্পষ্ট করার জন্য ফ্রেম স্টিকার ব্যবহার করেন অনেকেই। কেউ আবার কাটআউট সুবিধা ব্যবহার করে পটভূমি মুছে ফেলে ছবিতে থাকা ব্যক্তি বা বস্তুকে স্টিকার হিসেবে ব্যবহার করেন। ইনস্টাগ্রাম স্টোরিতে ফ্রেম স্টিকার ও কাটআউট সুবিধা ব্যবহারের কৌশল দেখে নেওয়া যাক।

ফ্রেম স্টিকার ব্যবহারের জন্য স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করে ইউর স্টোরিতে ট্যাপ করে ছবি বা ভিডিও নির্বাচন করতে হবে অথবা ক্যামেরা আইকনে ট্যাপ করে ছবি তুলতে হবে। এরপর ওপরে থাকা স্টিকার আইকনে ট্যাপ করলে কিছু অপশন দেখা যাবে। সেখান থেকে পছন্দের ফ্রেম নির্বাচন করতে হবে। এরপর ফ্রেমে যে ছবিটি বসাতে হবে, তা নির্বাচন করতে হবে। এবার ক্যাপশন লিখে ওপরের থাকা ‘ডান’ বাটনে ট্যাপ করে স্টোরি পোস্ট করতে হবে।

কাটআউট সুবিধা ব্যবহারের জন্য একইভাবে ইনস্টাগ্রাম অ্যাপের ইউর স্টোরিতে ট্যাপ করতে হবে। এরপর ছবি বা ভিডিও নির্বাচন করতে হবে অথবা ক্যামেরা আইকন দিয়ে ছবি তুলতে হবে। এরপর ওপরে থাকা স্টিকার আইকনে ট্যাপ করে প্রদর্শিত অপশন থেকে কাটআউট অপশন নির্বাচন করতে হবে। এবার গ্যালারি থেকে যে ছবির স্টিকার বানাতে হবে সেটি নির্বাচন করতে হবে। ছবি নির্বাচনের পর কাটআউট করার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এরপর ছবির পটভূমি মুছে গেলে ছবিতে থাকা ব্যক্তি বা বস্তুকে স্টিকার হিসেবে স্টোরিতে ব্যবহার করা যাবে।সূত্র – প্রথম আলো

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

সর্বশেষ

ঢাকায় রাশিয়ান হাউসে সাংবাদিকদের নিয়ে আরটি’র বিশেষ সেমিনার অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: রাশিয়ান হাউস ইন বাংলাদেশের সহযোগিতায় রাশিয়া টুডে...

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি