বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.5 C
Dhaka

প্রযুক্তিখাতের ব্যবসায়ী কামরুজ্জামান ভূঁইয়া গোপালগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে গোপালগঞ্জ সদর উপজেলায় নির্বাচিত কামরুজ্জামান ভূঁইয়া লুটুল, প্রযুক্তিখাতের একজন সফল ব্যবসায়ী। দীর্ঘদিন যাবত প্রযুক্তিখাত নিয়ে কাজ করা এই ব্যবসায়ী, স্বনামধন্য কম্পিউটার প্রতিষ্ঠান সাউথ বাংলা কম্পিউটারের স্বত্বাধিকারী।

গত ৮মে অনুষ্ঠিতব্য জাতীয় উপজেলা পরিষদ নির্বাচনে গোপালগঞ্জ সদর উপজেলায় “টেলিফোন” প্রতীক নিয়ে সর্বোচ্চ (৩১,৬৫৪) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে তার সাথে আরো ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বাংলাদেশ কম্পিউটার সমিতির মহাসচিব কামরুজ্জামান ভূঁইয়া; বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপদেষ্টা হিসেবে দায়িত্বপালন করছেন।

এই বিজয়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, গোপালগঞ্জ সদর উপজেলার সর্বস্তরের জনগণের বিপুল ভোটে “টেলিফোন” প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছি এই কারণে আমি উপজেলার সকলকে জানাই অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

আমি আরও ধন্যবাদ জানাই, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা শ্রমিকলীগ, জেলা ছাত্রলীগ , উপজেলা ছাত্রলীগ , পৌর ছাত্রলীগ ও ২১ ইউনিয়নের বর্তমান ও সাবেক নেতা-কর্মীদের এবং সম্মানিত ভোটারদের, যাদের নিরলস পরিশ্রমে আমি এই বিজয় লাভ করেছি, এবং আরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বীর মুক্তিযোদ্ধের প্রতি।

আমার প্রতি আপনাদের এই ভালোবাসা ,আন্তরিকতা আমাকে সত্যিই আবেগতাড়িত ও মুগ্ধ করেছে।
আমি যেন বারবার আপনাদের এই ভালোবাসায় সিক্ত হতে পারি সেই দোয়া করবেন ।

দেশে ৮মে প্রথম ধাপে ১৩৯টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি