বুধবার, জুলাই ২২, ২০২৬
27.2 C
Dhaka

এক চার্জে এক সপ্তাহ চলবে যে স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক : ১২ ঘণ্টা, একদিন বা দুইদিন নয়৷ ব্যাটারি একবার চার্জ করলে পুরো এক সপ্তাহ সচল থাকবে স্মার্টফোন। শুনতে অবাক লাগলেও এমন স্মার্টফোন এনেছে এনার্জাইজার। ফলে আইফোনের তুলনায় তিনগুণ বেশি ব্যাটারি ব্যাকআপ মিলবে এই ফোনে।

ব্যাটারির আকার বড় হওয়ায় এনার্জাইজার পি২৮কে স্মার্টফোনটি ওজনেও অনেক ভারি হবে। প্রায় ৩ সেন্টিমিটার পুরু এই স্মার্টফোনের ওজন ৫০০ গ্রামের কাছাকাছি। ফোনটি একবার সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে দেড় ঘণ্টা। একবার চার্জে টানা ১২২ ঘণ্টা কথা বলা যাবে। আবার ফোনটি ব্যবহার করা না হলে তিন মাসের বেশি সময় সচল থাকবে ব্যাটারি। ফোনের পর্দার উজ্জ্বলতা কম রাখলে স্মার্টফোনটিতে টানা ১১ ঘণ্টা ওয়েবসাইট দেখা যায়। ফোনটিতে আছে ২৮ হাজার এমএএইচের ব্যাটারি। এত বড় ব্যাটারি হওয়ায় এর স্ট্যান্ডবাই সময় ২ হাজার ২৫২ ঘণ্টা।

ফোনটির দাম পড়বে ২১৫ পাউন্ড। আগামী অক্টোবরে ফোনটি বাজারে পাওয়া যাবে। তবে ফোনটি ফাইভজি প্রযুক্তি সমর্থন করবে না। এনার্জাইজার পি২৮কে  অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে। অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের ফোনটিতে থাকবে ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি জায়গা। সেলফি ও পেছনের ক্যামেরাও উন্নত হবে। পাশাপাশি ১০৮০ পিক্সেলের এলসিডি ডিসপ্লের ফোনটির পর্দার দৈর্ঘ্য ৬ দশমিক ৭৮ ইঞ্চি।

সূত্র: ডেইলি মেইল ডট কো ডট ইউকে

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি