বুধবার, জুলাই ২২, ২০২৬
25.7 C
Dhaka

কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের নির্বাচন ব্যাহত করতে পারে চীন

টেকভিশন২৪ ডেস্ক : ২০২৪ সালে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ভারতসহ বিভিন্ন দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের নেতা বেছে নেবেন দেশগুলোর ভোটাররা। কিন্তু এক সতর্কবার্তায় মাইক্রোসফট জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও ভারতের নির্বাচন ব্যাহত করতে পারে চীন। এ জন্য দেশগুলোতে নির্বাচনের আগে ভোটারদের ওপর প্রভাব তৈরির পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়ায় প্রযুক্তিগত বা সাইবার হামলা চালাতে পারে চীন সরকার-সমর্থিত বিভিন্ন সাইবার গ্রুপ।

মাইক্রোসফটের নিরাপত্তাবিষয়ক এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সরকার-সমর্থিত বিভিন্ন সাইবার গ্রুপ ২০২৪ সালে হতে যাওয়া গুরুত্বপূর্ণ দেশগুলোর নির্বাচনে চীনের প্রভাব তৈরির লক্ষ্যে কাজ করছে। উত্তর কোরিয়ার বিভিন্ন সাইবার গ্রুপও একই ধরনের কাজে জড়িত আছে। ভারত, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নির্বাচন সামনে রেখে এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি দিয়ে তৈরি আধেয় ও ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার শুরু করেছে চীনের সাইবার গ্রুপগুলো।

মাইক্রোসফটের তথ্যমতে, চীন গত জানুয়ারিতে তাইওয়ানের রাষ্ট্রপতি নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি কাজে লাগিয়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক প্রচারণা চালানোর চেষ্টা করেছে। ‘স্টর্ম ১৩৭৬’ নামের চীন-সমর্থিত সাইবার গ্রুপ তাইওয়ানের নির্বাচনের সময় বেশ সক্রিয় ছিল। নির্বাচনকে প্রভাবিত করতে ইউটিউবে একজন রাষ্ট্রপতি প্রার্থীর ভুয়া অডিও বার্তা পোস্ট করে বিতর্ক তৈরি করেছিল গ্রুপটি। যদিও বেশি সংখ্যক ব্যবহারকারীর কাছে পৌঁছানোর আগেই ইউটিউব ভিডিওটি মুছে ফেলেছিল। ভুয়া বা কাল্পনিক সংবাদের ভিডিও চিত্র ও ক্লিপ তৈরি করে রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী লাইয়ের ব্যক্তিগত জীবন সম্পর্কে ভুল তথ্যও প্রচার করেছিল গ্রুপটি।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে চীনের প্রভাব সম্পর্কে সতর্ক করে মাইক্রোসফট জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভোটারদের ওপর কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক বিভিন্ন টুল ব্যবহার করা হতে পারে। বিভিন্ন ধরনের ভুয়া জরিপের ফলাফল প্রচারের মাধ্যমেও ভোটারদের মধ্যে বিভক্তি তৈরি করা হতে পারে।

সূত্র: দ্য গার্ডিয়ান

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি