রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
29 C
Dhaka

নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক : নোয়াখালী জার্নালিস্ট ফোরামের (এনজেএফ) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর বাংলামোটরে একটি রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এনজেএফ-ঢাকার সভাপতি শাহাদৎ হোসেন নিজামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম ফয়েজের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কানন আরা বেগম, সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, নারায়ণগঞ্জের ফতুল্লার সহকারী কমিশনার (ভূমি) শাহাদাৎ হোসেন, খিলগাঁও জোনের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন লিয়ন, নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেডের সাধারণ সম্পাদক আব্দুল হাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক গোলাম মাওলা হিরন, এজেআর গ্রূপের ব্যাবস্থাপনা পরিচালক শামসুদ্দিন আহমেদ রিয়াদ, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু, নোয়াখালী জেলা আওয়ামী লীগ নেতা লুৎফুর হায়দার লেলিন, শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মোশাররফ হোসেন প্রমুখ। এ ছাড়া এনজেএফের সহ-সভাপতি শফিক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক এস কে সৌরভ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক এফ আই মাসুদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ মো. শহিদুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক ফাতেমা কাউছার, সহ-সাংস্কৃতিক সম্পাদক ইমরানুল আজিম চৌধুরী ইমু, সদস্য সাইফ আহমাদসহ কার্যনির্বাহী কমিটি ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা এনজেএফের সুন্দর এ আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, এমন আয়োজন একে-অপরের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। এসময় নোয়াখালীর সকল শ্রেনী-পেশার মানুষের জীবন-মান ও ঐতিহ্যকে সারাদেশে তুলে ধরতে এই সংগঠনটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে, এমন প্রত্যাশার কথাও জানান তারা।

অতিথিরা আরও বলেন, নোয়াখালীর সমস্যা ও সম্ভাবনার দিকগুলো বস্তুনিষ্ঠভাবে জাতীয় গণমাধ্যমে তুলে ধরে নোয়াখালীর উন্নয়নে আরও জোরালে ভূমিকা রাখবে এই ফোরামের সকল সদস্যরা।

ইফতার-পরবর্তী আড্ডায় বিশিষ্টজনরা পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও নোয়াখালীর উন্নয়নে জাতীয় পর্যায়ে নেতৃত্বদানকারী রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের ভূমিকা পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় এনজেএফের যেকোনো বিষয়ে পাশে থেকে আন্তরিক সহযোগিতার প্রত্যয়ে ব্যক্ত করেন তারা। পাশাপাশি সংগঠনকে আরও গতিশীল করতে ফোরামের সদস্যদের প্রয়োজনীয় পরামর্শ দেন অতিথিরা।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

সর্বশেষ

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি