শনিবার, আগস্ট ২২, ২০২৬
32 C
Dhaka

টেকনোলজির মাধ্যমে নারীর ক্ষমতায়নে কাজ করছে আইইইই

টেকভিশন২৪ ডেস্ক: ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইইই), বাংলাদেশ সেকশন দেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে প্রকৌশল ও প্রযুক্তিতে নারীর ক্ষমতায়নের ওপর জোর দিয়েছে। বৃহস্পতিবার ঢাকায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)’তে এক সেমিনারে বক্তৃতাকালে তারা নারীদের কর্মজীবনের বিকাশকে ত্বরান্বিত করতে সরকারি-বেসরকারি সহযোগিতার ওপরও জোর দেন।

আইইইই বাংলাদেশ সেকশন ও গ্লোবাল আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং অ্যাফিনিটি গ্রুপের সহযোগিতায় বৃহস্পতিবার ‘ওমেন্স হিস্টোরি মান্থ’ উপলক্ষে এই আলোচনার আয়োজন করা হয়। এসময় আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং গ্লোবাল চেয়ার প্রফেসর সেলিয়া শাহনাজ ইন্ডাস্ট্রি ও একাডেমিয়াতে বিপুল সংখ্যক নারীর প্রত্যক্ষ অংশগ্রহণ নিয়ে আলোকপাত করেন।

প্যানেল স্পিকার বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব সুমনি আক্তার একজন নারী হিসেবে তার কর্মজীবনের চ্যালেঞ্জগুলি কিভাবে কাটিয়ে উঠেছেন সে বিষয়ে বলেন, “আমি স্টেরিওটাইপগুলি কাটিয়ে উঠতে এবং আমার দায়িত্ব পালন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। সৌভাগ্যবশত আমি আমার পরিবারকে সবসময় আমার পাশে পেয়েছি”।

এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং এর উপ-মহাব্যবস্থাপক প্রমিতি আলম এবং রবি আজিয়াটার সহ-সভাপতি অনামিকা ভক্ত ছাড়াও আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার অধ্যাপক মশিউল হকের পরিচালনায় প্যানেল আলোচনায় অংশ নেন আইইবি’র এজিএস প্রকৌশলী রনক আহসান, এমআইএসটি’র ড. আমিনুল মিঠু, কুয়েটের ড. নরত্তোম রায় প্রমুখ।

উল্লেখ্য আইইইই হচ্ছে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং এবং সংশ্লিষ্ট বিভিন্ন শাখার জন্য একটি বৈশ্বিক পেশাদার অ্যাসোসিয়েশন যার কর্পোরেট হেডকোয়ার্টার আমেরিকার নিউইয়র্ক সিটিতে অবস্থিত। এটি বিশ্বের ১৬০ টি দেশে চার লক্ষাধিক সদস্য নিয়ে গঠিত প্রযুক্তিগত পেশাদারদের বৃহত্তম সংগঠন। নিকোলা টেসলা, টমাস আলভা এডিসন প্রমুখ বিজ্ঞানী ও উদ্ভাবকরা নেতৃত্ব দিয়েছেন ১৪০ বছরের প্রাচীন স্বনামধন্য এই পেশাজীবি সংগঠনের।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

আইসিটি একাডেমি করতে ঢাবি ও হুয়াওয়ের চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট (সিআইডিইউ) একটি...

টিএমজিবি ও রশিয়ান হাউসের পরিচালকের মধ্যে সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে প্রযুক্তি সাংবাদিকতা ও...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআইভিত্তিক অটো ফাইন সিস্টেম উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ, দুর্ঘটনা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি