বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
29 C
Dhaka

একদিনেই ১০ লাখ ব্যবহারকারী পেয়েছে মাইক্রোব্লগিং সোশ্যাল প্লাটফর্ম ব্লুস্কাই

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: জনসাধারণের জন্য উন্মুক্ত করার মাত্র একদিনের মাথায় প্রায় ১০ লাখ ইউজার বা ব্যবহারকারী পেয়েছে মাইক্রোব্লগিং সোশ্যাল প্লাটফর্ম ‌ব্লুস্কাই। এতে অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা বেড়ে ৮৫ লাখ ছাড়িয়েছে। পাশাপাশি প্লাটফর্মটিতে সাইন আপ করেছে ৪০ লাখের বেশি মানুষ। খবর এনগ্যাজেট।এর আগে এক বছর ধরে পরিষেবাটি শুধু বেটা ভার্সনে ছিল।

আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করার পর প্রায় ৩০ লাখের বেশি ব্যবহারকারী পেয়েছেন প্লাটফর্মটি।একটি অনলাইন ট্র্যাকারের মতে, বর্তমানে এটি প্রায় ৪০ লাখ ব্যবহারকারী সাইন আপ করেছে।টুইটারের একটি অভ্যন্তরীণ প্রকল্প হিসেবে ২০১৯ সালে ব্লুস্কাইর যাত্রা শুরু হয়। নতুন ব্যবহারকারীর সংখ্যা বাড়ার পর জ্যাক ডরসি সমর্থিত প্লাটফর্মটি সম্পর্কে এখন বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে। পাশাপাশি এমন ইঙ্গিতও পাওয়া গেছে, টেক্সটভিত্তিক টুইটারের বিকল্পের জন্য বাজারকে পুরোপুরি দখল করতে পারেনি মেটা। গত সপ্তাহে মেটা ঘোষণা করেছে, কোম্পানিটির থ্রেড অ্যাপটিতে প্রতি মাসে ১৩ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে।জে গ্র্যাবার বলেছেন, ব্লুস্কাই ধীরগতিতে এগোতে চায়, যাতে তারা শক্ত প্লাটফর্ম তৈরি করতে পারে। পাশাপাশি অভ্যন্তরীণ প্রটোকল ও অতিরিক্ত চাপ ছাড়াই যাতে ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে পারে।

এদিকে অ্যাপের কাস্টম ফিডগুলোয় ত্রুটিসহ সম্প্রতি ব্লুস্কাইর সাইটে কিছু প্রযুক্তিগত সমস্যাও সৃষ্টি হয়েছিল। যদিও সব ধরনের ত্রুটি কয়েক ঘণ্টার মধ্যে সমাধান করা হয়েছে বলে জানিয়ে দেয় কোম্পানিটি।ব্লুস্কাই দেখতে কিছুটা থ্রেড বা এক্সের মতো। তবে মৌলিকভাবে এটি একটি ভিন্ন ধরনের প্লাটফর্ম। বিকেন্দ্রীভূত সামাজিক মিডিয়ার জন্য ক্রমবর্ধমান আন্দোলনের অংশ এটি।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি