শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
26.8 C
Dhaka

বিক্রয় বৃদ্ধিতে অসামান্য অবদান রাখায় ৩৮১ জনকে পুরস্কৃত করলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি এবং প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায়ের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ৩৮১ জনকে বিশেষ সম্মাননা ও পুরস্কার দিয়েছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। এদের মধ্যে রয়েছেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক, মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক এবং কর্পোরেট সেলস অ্যান্ড ডেভলপমেন্ট নেটওয়ার্কের বিক্রয় প্রতিনিধিসহ বিভিন্ন বিভাগের সদস্যরা। চলতি বছরের জানুয়ারিতে এবং ২০২৩ সালের ডিসেম্বরে পণ্য বিক্রয় বৃদ্ধিতে তাঁদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেয়া হয়। 

রোববার (৪ ফেব্রæয়ারি, ২০২৪) বিকেলে রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাঁদেরকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সম্মাননা ও চেক তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এস এম মাহবুবুল আলম এবং ডিরেক্টর নিশাত তাসনিম শুচি।এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) মেজর জেনারেল (অব.) ইবনে ফজল শায়েখুজ্জামান, নজরুল ইসলাম সরকার ও জিয়াউল আলম এফসিএ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হুমায়ুন কবীর, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, আরিফুল আম্বিয়া, মফিজুর রহমান জাকির, তানভীর রহমান, ফিরোজ আলম, দিদারুল আলম খান (চিফ মার্কেটিং অফিসার) প্রমুখ।এছাড়াও ভার্চুয়াল মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে অনুষ্ঠানে যুক্ত ছিলেন ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু এবং ওয়ালটন সদরদপ্তর থেকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইউসুফ আলী।অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চিফ মার্কেটিং অফিসার দিদারুল আলম খান বলেন, দেশের ইলেকট্রনিক্স পণ্যের সিংহভাগ ক্রেতাই ওয়ালটন পণ্যের প্রতি আস্থা রাখছেন। এর অন্যতম প্রধান কারণ ওয়ালটন পণ্যে আইওটি (ইন্টারনেট অব থিংস), ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তিসহ বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের ব্যবহার।

এছাড়াও আইএসও সনদপ্রাপ্ত দেশব্যাপী বিস্তৃত বিশাল বিক্রয়োত্তর সেবা নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের সেবা প্রদান করা হচ্ছে। এ কাজে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কয়েক সহ¯্রাধিক সার্ভিস প্রতিনিধি নিয়োজিত রয়েছেন। উল্লেখ্য, গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের সদরদপ্তরে নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির অসংখ্য ধরণের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সসহ ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস পণ্য তৈরি করা হচ্ছে।

এসব পণ্যের মধ্যে রয়েছে আইওটি বেজড ও ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির স্মার্ট ফ্রিজ, এয়ার কন্ডিশনার, কম্প্রেসার, টেলিভিশন, লিফট, ওয়াশিং মেশিন ইত্যাদি।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি