শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
27 C
Dhaka

আয়মান সাদিক সহ দেশসেরা ক্রিয়েটরদের অ্যাওয়ার্ডস দিল টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল প্ল্যাটফর্ম টিকটক প্রথমবারের মত বাংলাদেশে উদযাপন করেছে প্ল্যাটফর্মটির বার্ষিক আয়োজন ‘ইয়ার অন টিকটক ২০২৩’। গত শুক্রবার রাতে এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেয়া হয় দেশসেরা টিকটক কনটেন্ট ক্রিয়েটরদের।

অনুষ্ঠানটির মূল আকর্ষণ ছিল ‘ক্রিয়েটর অফ দ্য ইয়ার ২০২৩’ ক্যাটাগরি। এই বিভাগে অ্যাওয়ার্ডটি পেয়েছেন আয়মান সাদিক ‘(@আয়মানসাদিক১০)’। এছাড়া, সেরা ফ্যাশন ক্রিয়েটরের পুরস্কার পেয়েছেন ‘@স্টাইল_হাট’, এবং সেরা বিউটি ক্রিয়েটর হিসেবে পুরস্কার পেয়েছেন ‘@লাইফ ইস মেও’। 

অন্যদিকে সেরা ফুড ক্রিয়েটর ছিলেন ‘@ফুডখোর’ এবং সেরা উদীয়মান ক্রিয়েটর হিসেবে পুরস্কার পেয়েছেন ‘@কিক স্যানড সিক্স’।

‘বেস্ট #আমার_বাংলাদেশ_কনটেন্ট’ ক্যাটাগরিতে, ব্যতিক্রমী কনটেন্ট নির্মাণের জন্য পুরস্কার পেয়েছেন ‘@দ্য মাহিম মেইকস’। শিক্ষামূলক কনটেন্ট বানানোর জন্য ‘@মুনজেরিন.শহীদ’ পুরস্কার পেয়েছেন  #লার্ন অন টিকটক ক্রিয়েটর ক্যাটাগরিতে। 

সেরা স্পোর্টস ক্রিয়েটর হিসেবে পুরস্কার পেয়েছেন ‘@নিয়ন_অন’, এবং বড় ধরনের কনটেন্ট তৈরিতে দক্ষ ‘@রবিন রাফান’ পুরস্কার জিতে নেন লং-ফর্ম কনটেন্ট ক্যাটাগরিতে। এছাড়া, লোকেশন ট্যাগিং ফিচারটি দারুনভাবে ব্যবহার করার কারণে বেস্ট ইউজ অফ লোকেশন ট্যাগিংয়ের জন্য সেরা হয়েছেন ‘@ফুডিশ’। 

এ বছর ১২ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত এই আয়োজনের জন্য টিকটক অ্যাপের মাধ্যমে ভোট গ্রহন চলে। যেখানে টিকটক ক্রিয়েটর অ্যাওয়ার্ডস অপশনে মোট ৮টি ক্যাটাগরিতে ভোট নেয়া হয়। পুরস্কারের জন্য মনোনীতরা এতে প্রায় ১ মিলিয়নেরও বেশি ভোট পেয়েছিলেন। ‘বেস্ট ইউজ অব লোকেশন ট্যাগিং’ এবং ‘বেস্ট #আমার বাংলাদেশ কনটেন্ট’ -এই ২টি ক্যাটাগরির ফলাফল নির্ধারণ করেন বিচারকরা।

এছাড়াও অনুষ্ঠানটিতে টিকটকের সেরা কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর সন্ধ্যাব্যাপী তাদের পরিবেশনা উপস্থাপন করে। সবশেষে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ‘প্রীতম হাসান’ দর্শকদের মাতান তার দারুণ সব গান দিয়ে। 

কনটেন্ট ক্রিয়েটরদের পুরস্কৃত করার মধ্য দিয়ে এই ‘ইয়ার অন টিকটক ২০২৩’ ইভেন্টটিতে টিকটক প্ল্যাটফর্মে উঠে আসা বাংলাদেশিদের প্রতিভাকে গুরুত্ব দেয়া হয়েছে। বাংলাদেশে সৃজনশীলতার সাথে ডিজিটাল কনটেন্ট তৈরিতে টিকটকের ভূমিকা তুলে ধরে টিকটকের এই আয়োজন।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি