বুধবার, অক্টোবর ৭, ২০২৬
25.7 C
Dhaka

চাঁদে নিজস্ব প্রযুক্তির মহাকাশযান পাঠিয়ে ইতিহাস গড়ল জাপান

টেকভিশন২৪ ডেস্ক: গত বছরের আগস্টে চাঁদে সফল অবতরণ করে ভারতের চন্দ্রযান। এবার সেই পথের অনুসারী হলো এশিয়ার আরেক দেশ জাপান। সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে বানানো মনুষ্যহীন মহাকাশযান চাঁদে পাঠিয়েছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্স বলছে, শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিটে চাঁদের শিওলি নামল এলাকায় সফল অবতরণ করে জাপানের মহাকাশযান ‘মুন স্নাইপার’।এর মধ্য দিয়ে চাঁদে সফলভাবে অবতরণ করা পঞ্চম দেশ হিসেবে ইতিহাস গড়ল জাপান। এর আগে শুধু আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, চীন ও ভারত এই কৃতিত্ব অর্জন করতে পেরেছে। এই দশকে এই কৃতিত্ব গড়তে পেরেছে আর মাত্র তিনটি দেশ।চাঁদের বুকে দুটো রোভার ছেড়েছে জাপানের পাঠানো প্রুব। এগুলো সেখানে গবেষণা করবে। নাসার বরাতে বিবিসি বলছে, এরই মধ্যে নাসার ডিপ স্পেস নেটওয়ার্ক জাপানি মহাকাশযানের ল্যান্ডারের সিগন্যাল পেয়েছে। এর মানে এটি সেখানে অবতরণ করেছে। অফিসিয়ালি এই তথ্য নিশ্চিত করেছে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা।

বিবৃতিতে জাক্সা জানায়, মহাকাশযানটি সফলভাবে চাঁদে অবতরণ করেছে। এটি লক্ষ্যের ১০০ মিটারের মধ্যে অবতরণ করে। যদিও এটি সৌরশক্তি থেকে চার্জ নেওয়া শুরু করেনি এবং এটি ব্যাটারির ওপর এখন পর্যন্ত নির্ভরশীল আছে।  স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (স্লিম) নামে পরিচিত মহাকাশযানটি বানিয়েছে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা (জাক্সা) ও খেলনা নির্মাতা প্রতিষ্ঠান তাকারা তোমি। চন্দ্রপৃষ্ঠের ১০০ মিটার এলাকার মধ্যে এটি অবতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। সাধারণত চাঁদে অন্যান্য মহাকাশযানের অবতরণ অঞ্চল কয়েক কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে।দুটি ব্যর্থ চন্দ্রাভিযান ও সম্প্রতি উৎক্ষেপণ করা একটি রকেট বিস্ফোরিত হওয়ায় পর এবারের অভিযানের সফলতার ব্যাপারে বেশ আশাবাদী ছিল জাপান। তাদের সেই আশা এবার পূর্ণ হলো।টোকিও বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তোমোকাতসু মোরোতা বলেন, এই অভিযানের মাধ্যমে চাঁদের ইতিহাস সম্পর্কে আরও তথ্য জানা যাবে। এ ছাড়া চাঁদে পানির উৎসের রহস্য উদঘাটনের উচ্চাকাঙ্ক্ষা রয়েছে জাপানের। সেখানকার জীবন নিয়েও জানা যাবে।অন্যতম মিত্র দেশ আমেরিকার সহায়তায় মহাকাশে বেশ তৎপর হয়ে ওঠেছে জাপান। চীনের কার্যক্রমের জবাব দিতেই আমেরিকা এই কার্যক্রমে জাপানের পাশে আছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস প্রোগ্রামের আওতায় চাঁদে মহাকাশচারী পাঠাবে জাপান।জাক্সার স্লিম প্রজেক্টের ম্যানেজার শিনিচিরো সাকাই বলেন, ‘আমরা এই অভিযানে যা অর্জন করেছি, আর কোনো দেশ পারেনি। আর্টেমিসেও আমাদের প্রযুক্তি ব্যবহার করা হবে।’

এর আগে গত বছরের ২৩ আগস্ট রোভার প্রজ্ঞানকে নিয়ে চাঁদের মাটিতে অবতরণ করে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। এর মধ্য দিয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে গবেষণা কাজ শুরু করে ভারত। এর আগে কোনো দেশ চাঁদের দক্ষিণ মেরু স্পর্শ করতে পারেনি।রাশিয়া মহাকাশযান পাঠালেও সেটি সফল অবতরণ করতে পারেনি। রাশিয়ার পাঠানো যানের নাম লুনা-২৫। এর মধ্য দিয়ে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছার প্রতিযোগিতা শুরু হয়। যে প্রতিযোগিতায় রাশিয়া হেরে যায়। তবে চীনও এই প্রতিযোগিতায় যুক্ত হয়। দেশটি দাবি করে বসে, ভারত আদতে দক্ষিণ মেরুতে যেতে পারেনি। চীন প্রথম দক্ষিণ মেরুতে যাবে!

এই সপ্তাহের জনপ্রিয়

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি