বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
26.8 C
Dhaka

শুরু হচ্ছে আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা ‘বাংলার প্রেমে উইকি’

টেকভিশন২৪ ডেস্ক: প্রমথবারের মতো শুরু হচ্ছে উইকিমিডিয়ার আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা ‘বাংলার প্রেমে উইকি ২০২৪’ (Wiki Loves Bangla)। আলোকচিত্রের মাধ্যমে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা থেকেই প্রতিবছর এই আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। মাসব্যাপী স্থায়ী প্রতিযোগিতাটি ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে ‘বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ কার্যক্রমের’ অংশ হিসেবে প্রতিযোগিতাটি আয়োজন করছে ‘বাংলা উইকিমৈত্রী’। প্রতিবছর বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের উপর দৃষ্টি নিবদ্ধ করে এমন ভিন্ন-ভিন্ন বিষয়ের উপর এই আলোকচিত্র প্রতিযোগিতা আয়োজিত হবে। এবাবের বিষয় ‘বাংলার রন্ধনশৈলী’। যেকোনো সময় তোলা বাংলার খাবারের ছবি জমা দিয়ে বিশ্বের যেকোনো স্থান থেকে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। প্রতিযোগিতায় একজন একাধিক ছবি জমা দিতে পারবেন। 

প্রতিযোগিতা শেষে সেরা ১০০টি ছবি আন্তর্জাতিক জুরিদের কাছে পাঠানো হবে এবং সেরা ১০টি ছবি আন্তর্জাতিকভাবে বিজয়ী ঘোষণা করা হবে। প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারীকে ৩৫ হাজার টাকার সমমূল্যের পুরস্কার, ২য় স্থান অর্জনকারীকে ২৫ হাজার টাকার সমমূল্যের পুরস্কার এবং ৩য় স্থান অর্জনকারীকে ১৫ হাজার টাকার সমমূল্যের পুরস্কার প্রদান করা হবে। এছাড়াও শীর্ষ ১০ জন বিজয়ী ও সর্বোচ্চ ছবি আপলোডকারি ১ জনের জন্য রয়েছে সনদপত্র এবং উপহার।

প্রতিযোগিতার আয়োজক ‘বাংলা উইকিমৈত্রী’ মূলত একটি আন্তর্জাল (নেটওয়ার্ক) যা বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে সম্পর্কিত অথবা বাংলাভাষী উইকিমিডিয়া সম্প্রদায়, সহযোগী এবং অনানুষ্ঠানিক গোষ্ঠীগুলির মধ্যে বিষয়ভিত্তিক-ভাষাগত সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতার কাজ করে। ২০২৩ সালে উইকিমিডিয়া বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দলের যৌথ উদয়োগে এই উইকিমিডিয়া হাব প্রতিষ্ঠা করা হয়। প্রতিযোগিতা সম্পর্কে আরও জানতে ও অংশ নিতে বিস্তারিত দেখুন: https://w.wiki/8eop

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি