শনিবার, আগস্ট ২২, ২০২৬
34 C
Dhaka

স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করছে রাশিয়া

টেকভিশন২৪ ডেস্ক: রাশিয়ার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিষিদ্ধ করে আইন পাস করেছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ দুমা।

আইনে বলা হয়েছে, স্কুলে সেলফোনসহ যোগাযোগের সব ধরনের প্রযুক্তি টুলের ব্যবহার নিষিদ্ধ করা হবে। আগামী বছরের ১ সেপ্টেম্বর থেকে আইনটি কার্যকর হবে।

তবে আইনটি চূড়ান্তভাবে কার্যকরের আগে এ বিষয়ে অভিভাবকের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে। আইনে বলা হয়েছে, স্কুলের পাঠ কার্যক্রমে শ্রম দক্ষতার বিষয়টি বাধ্যতামূলকভাবে যুক্ত করা হবে।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, গত বছর অপেক্ষাকৃত কম বয়সী শিক্ষার্থীদের ক্লাস চলাকালে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করেছে রাশিয়া। শিক্ষামন্ত্রী সের্গেই ক্রাভৎসভ তখন বলেছিলেন, মোবাইল ফোনের ব্যবহার শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম থেকে মনোযোগ সরিয়ে নেয়।

এর আগে নিউজিল্যান্ড স্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে। দেশটির নতুন প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন বলেন, শিক্ষার্থীরা স্কুলে এসে দিনের শুরুতে সেলফোন জমা করবে এবং দিন শেষে সেগুলো সংগ্রহ করে নিয়ে যাবে।

গত মাসে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়া লুক্সন বলেন, সেলফোন না থাকলে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়বে। তবে অনেকে এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

দেশটির এক জরিপে দেখা গেছে, ৫৬ শতাংশ মানুষ স্কুলে সেলফোন নিষিদ্ধের পক্ষে। অন্যদিকে ১৬ শতাংশ বলেছেন, সেলফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত হবে না।

বিশেষজ্ঞরা বলছেন, নিউজিল্যান্ডের ১৫ বছর বয়সী এক-তৃতীয়াংশেরও বেশি কিশোর–কিশোরী পড়তে বা লিখতে পারে না। আশা করা হচ্ছে, প্রযুক্তিগত বিভ্রান্তি কমে এলে এ সমস্যার সমাধান হবে। রাশিয়ায়ও একই কারণে সেলফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আনা হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

আইসিটি একাডেমি করতে ঢাবি ও হুয়াওয়ের চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট (সিআইডিইউ) একটি...

টিএমজিবি ও রশিয়ান হাউসের পরিচালকের মধ্যে সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে প্রযুক্তি সাংবাদিকতা ও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি