রবিবার, মে ৩১, ২০২৬
36 C
Dhaka

সংবাদ প্রকাশকদের বছরে ৭ কোটি ৩৬ লাখ ডলার দেবে গুগল

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: সার্চে কানাডার খবর দেখানোর বিনিময়ে দেশটির সংবাদপ্রকাশকদের বছরে ৭ কোটি ৩৬ লাখ ডলার দেবে টেক জায়ান্ট গুগল। এবিষয়ে দুপক্ষের মধ্যে চুক্তি হয়েছে বলে কানাডা সরকারের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে।

বুধবার সরকারি ঘোষণায় বলা হয়, সার্চ রেজাল্টে কানাডার সংবাদ দেখানোর জন্য এই চুক্তি হয়েছে। কানাডার সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনলাইনে প্রচার করে গুগল যে আয় করবে তার অংশ হিসেবে ১০ কোটি কানাডীয় ডলার বা ৭ কোটি ৩৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করতে হবে।

গত জুনের শেষ দিকে কানাডায় অনলাইন নিউজ অ্যাক্ট পাস হয়েছে। নতুন আইন অনুযায়ী, অনলাইনে কোনো সংবাদ প্রকাশ করা হলে তার জন্য প্রকাশককে অর্থ দিতে হবে। তাই কানাডা সরকারের সঙ্গে এই চুক্তি করেছে গুগল। ১৯ ডিসেম্বরের মধ্যে এই আইনের অধীনে নীতিমালা চূড়ান্ত করবে সরকার।

হেরিটেজ মিনিস্টার প্যাস্কেল সেন্ট-ওঞ্জ এক বিবৃতিতে বলেন, কয়েক সপ্তাহের ফলপ্রসূ আলোচনার পর অনলাইন নিউজ অ্যাক্ট বাস্তবায়নে গুগলের সঙ্গে চুক্তি সম্ভব হলো।

আইনটি পাসের সময় গুগল বলেছিল, ‘এটি তার প্ল্যাটফর্মে কানাডার খবরগুলি ব্লক করবে। ইউরোপ ও অস্ট্রেলিয়ার চেয়ে কানাডার আইন বেশি কঠোর।’

তবে এই চুক্তির ফলে কানাডার সংবাদমাধ্যমের খবর এখন গুগল সার্চে দেখা যাবে। এই আইনের ফলে অন্যান্য প্রযুক্তি জায়ান্টগুলোর সঙ্গে মেটাকেও অর্থ প্রদান করতে হবে। আইন সম্পর্কে উদ্বেগের জন্য ইতিমধ্যেই ফেসবুক ও ইনস্টাগ্রামে কানাডার সংবাদ প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে।

সেন্ট-ওঞ্জ বলছে, আইনটি কীভাবে কাজ করে তা গুগলের সঙ্গে চুক্তির মাধ্যমেই বোঝা যায়। ফেসবুক ও ইনস্টাগ্রামে কানাডার সংবাদ প্রচার বন্ধ করার সিদ্ধান্ত ব্যাখ্যা করার জন্য মেটাকে আহ্বান জানানো হয়েছে।

সংবাদ প্রকাশের জন্য জার্মান প্রকাশকদের একটি গ্রুপের সঙ্গে বছরে ৩২ লাখ ইউরোর চুক্তি করেছে গুগল।

তবে ফেসবুক ও ইনস্টাগ্রামে সংবাদ প্রকাশ বন্ধ রাখার আগের অবস্থানেই রয়েছে মেটা। মেটার মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘কোম্পানির সিদ্ধান্ত এখনো পরিবর্তন হয়নি। সার্চ ইঞ্জিনগুলির মত আমরা ব্যবহারকারীদের ফিডে রাখার জন্য ইন্টারনেট থেকে সক্রিয়ভাবে সংবাদ নিয়ে আসি না। অনলাইন নিউজ অ্যাক্ট মেনে চলার একমাত্র উপায় হল কানাডার নাগরিকদের কাছে সংবাদ প্রচার করা বন্ধ করা।’

কানাডার সংবাদমাধ্যমগুলোর অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনটি তৈরি হয়। অনলাইন বিজ্ঞাপনের বাজার থেকে সংবাদ ব্যবসাকে একঘরে করে ফেলার জন্য প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণ চেয়েছে কানাডার সংবাদমাধ্যমগুলো।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি

টেকভিশন২৪ ডেস্ক: স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও উচ্চ গুণগতমানের...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাজারে যেসব ব্র্যান্ডের টেলিভিশন ভালো পারফর্ম করছে

টেকভিশন২৪ ডেস্ক: টেলিভিশন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।...

সর্বশেষ

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

বাংলাদেশের বাজারে লেনোভোর নতুন এআই গেমিং ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তি বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ...

পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি

টেকভিশন২৪ ডেস্ক: স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও উচ্চ গুণগতমানের...

আইসিটি বিভাগের মে ২০২৬ মাসের আর‌এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সভাকক্ষে তথ্য...

ক্যাপচার দ্য ফিউচার: তারুণ্যের স্বপ্ন উদযাপনে ভিভো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের স্বপ্ন, আশা এবং প্রতিকূলতা পেরিয়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি