শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
29 C
Dhaka

বিকাশ ও বাংলালিংক-এর নতুন সেবা চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের উদ্ভাবনী ডিজিটাল সেবা আনতে বিকাশ–এর সাথে পার্টনারশিপ করলো দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। সম্প্রতি এক অনুষ্ঠানে, মাইবিএল সুপার অ্যাপে ওয়ান–ক্লিক পেমেন্টের সুবিধা নিয়ে এলো প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে বিকাশ–কে নিজেদের পছন্দের পেমেন্ট মেথড হিসেবে যুক্ত করেছে বাংলালিংক। এখন থেকে গ্রাহকরা তাদের মাইবিএল অ্যাপ থেকে মাত্র একটি ক্লিকেই বিকাশ–এর মাধ্যমে দ্রুত ও স্বাচ্ছন্দ্যে পেমেন্ট করতে পারবেন যা তাদের নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করবে।

সম্প্রতি বাংলালিংক–এর সদরদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই সেবার উদ্বোধন করেন বাংলালিংক–এর প্রধান নির্বাহী এরিক অস এবং বিকাশ–এর প্রধান নির্বাহী কামাল কাদীর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক–এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত, বিকাশ–এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ এবং দুই প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ।ওয়ান–ক্লিক পেমেন্টের এই সুযোগ গ্রাহকদের ডিজিটাল লাইফস্টাইলকে করে তুলবে আরো স্বাচ্ছন্দ্যদায়ক, নিরাপদ ও ঝামেলাহীন। গ্রাহক বিকাশ–কে একবার পছন্দের পেমেন্ট অপশন হিসেবে যুক্ত করে নিলে ওটিপি বা পিন ছাড়াই ওয়ান–ক্লিকে ডিজিটাল কনসেন্ট (সম্মতি) দিয়ে স্বয়ংক্রিয়ভাবে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন।গ্রাহকদের নতুন ও উদ্ভাবনী ডিজিটাল সেবা দেওয়ার লক্ষ্যে ২০১২ সাল থেকে বাংলালিংক ও বিকাশ একসাথে কাজ করে যাচ্ছে।

এই যৌথ যাত্রার সবচেয়ে জনপ্রিয় সেবাগুলোর একটি – বিকাশ অ্যাপে “আমার অফার” অপশন। এই সেবার মাধ্যমে বাংলালিংক গ্রাহকরা নিজেদের প্রয়োজন অনুযায়ী অফার বেছে নিতে পারেন। আরও একটি বহুল ব্যবহৃত সেবা – বিকাশ অ্যাপের ‘অটো রিচার্জ’। এর মাধ্যমে গ্রাহকের মোবাইল ব্যাল্যান্স বা ক্রেডিট কমে গেলে বিকাশ ওয়ালেট থেকে স্বয়ংক্রিয়ভাবে মোবাইল রিচার্জ হয়ে যাবে।বাংলালিংক–এর প্রধান নির্বাহী এরিক অস বলেন, “অগ্রসর চিন্তা ও উদ্ভাবনের মাধ্যমে গ্রাহকদের জীবনমান উন্নয়নে বাংলালিংক প্রতিশ্রুতিবদ্ধ। তাদের জীবনযাত্রা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যদায়ক করার লক্ষ্যেই মাইবিএল সুপার অ্যাপে ওয়ান–ক্লিক পেমেন্টের সুবিধা নিয়ে এসেছি আমরা। সহজ এই পেমেন্ট ব্যবস্থা আমাদের বিকাশ ব্যবহারকারী গ্রাহকদের জীবন যেমন আরও স্বাচ্ছন্দ্যদায়ক করবে তেমনি তাদের ডিজিটাল অভিজ্ঞতাও আরও উন্নত হবে।”

বিকাশ–এর প্রধান নির্বাহী কামাল কাদীর বলেন, “ক্রমশ পরিবর্তনশীল ডিজিটাল প্রযুক্তির এই যুগে গ্রাহকদের আরও সহজ, সুবিধাজনক এবং সময়–সাশ্রয়ী সেবার প্রয়োজন। তাই দুটি প্রতিষ্ঠানেরই কোটি গ্রাহকের জীবন আরও সহজ করতে ওয়ান–ক্লিক পেমেন্ট সুবিধা চালু করা হলো। এই পার্টনারশিপ আগামীতে আরও গ্রাহক–কেন্দ্রিক সেবার সুযোগ তৈরি করবে যা তাদের ডিজিটাল লাইফস্টাইলে আরও স্বাচ্ছন্দ্য, স্বাধীনতা নিয়ে আসবে।”বাংলালিংক ও বিকাশ–এর এই পার্টনারশিপ শুধু পুরনো সম্পর্কই মজবুত করবে না, বরং এক নতুন অধ্যায়ের সূচনা করবে –যেখানে উভয় প্রতিষ্ঠান আরও নতুন ডিজিটাল উদ্ভাবন, আধুনিক সল্যুশনস দেয়ার মাধ্যমে গ্রাহকদের সংযুক্ত রেখে উন্নত ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করবে।

পাশাপাশি, বাংলাদেশের ডিজিটাল ইকোসিস্টেম–কে আরও সুদৃঢ় করতে ভূমিকা রেখে যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি