বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
34 C
Dhaka

অনলাইন এলডি ট্যাক্স দেশের অর্থনীতিতে গুণগত পরিবর্তন আনবে – ভূমি সচিব

spot_img

টেকভিশন ডেস্ক: ভূমি সচিব মোঃ মাক্‌ছুদুর রহমান পাটওয়ারী বলেছেন ভূমি অফিসে উপস্থিত হয়ে কর প্রদান না করতে হলে মানুষের এ সম্পর্কিত যাতায়াত কমে যাবে, ফলে জাতীয়ভাবে বিশাল কর্মঘন্টা রক্ষা পাবে; এতে দেশের সামগ্রিক জিডিপিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং অর্থনীতিতে গুণগত পরিবর্তন আনবে।

সোমবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইনভিত্তিক ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যার বাস্তবায়নে চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করতে গিয়ে ভূমি সচিব মোঃ মাক্‌ছুদুর রহমান পাটওয়ারী এ কথা বলেন। কর্মশালায় সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী পাটোয়ারী।

মোঃ মাক্‌ছুদুর রহমান পাটওয়ারী বলেন, অনলাইন এলডি ট্যাক্স (ভূমি উন্নয়ন কর) সিস্টেমের মাধ্যমে নাগরিকগণ যেকোনো স্থান থেকেই স্বল্প ব্যয়ে ও স্বল্প সময়ে মোবাইল বা অনলাইন ব্যাংকিং বা অন্য যে কোনো ইলেক্ট্রনিক পদ্ধতিতে ভূমি উন্নয়ন করের অর্থ জমা প্রদান করতে পারবেন। এজন্য ভূমি কর প্রদানের জন্য মানুষের যাতায়াত কমে যাবে।

সততা মানব আচরণের সহজাত একটি বিষয় হওয়া উচিত – একে আলাদা ভাবে দেখার কিছু নেই। তেমনি দক্ষ, স্বচ্ছ, জবাবদিহি ও জনবান্ধব ভূমি সেবা প্রদানও গণকর্মচারি হিসেবে আমাদের সহজাত দায়িত্ব। ভূমিমন্ত্রীর নেতৃত্বে আমরা এ আদর্শ ধারণ করেই কাজ করে যাচ্ছি বলে জানান মাক্‌ছুদুর রহমান পাটওয়ারী ।

মোঃ ইয়াকুব আলী পাটোয়ারী এ সময় জানান, এ বছরের ডিসেম্বর মাসের ১০ তারিখের মধ্যেই অনলাইন ভূমি উন্নয়ন কর সিস্টেমের উপর মাঠ পর্যায়ের প্রশিক্ষণ শেষ হয়ে যাবে। মাঠ পর্যায়ের পুনর্নিবেশ অনুযায়ী পরীক্ষা ও পুনঃমূল্যায়ন করে আগামী বছরের মার্চ মাস নাগাদ দেশব্যাপী পুরোদমে এ সিস্টেম চালু হয়ে যাবে।

ভূমি সংস্কার বোর্ডের সদস্য বেগম যাহিদা খানম ও মোঃ জয়নাল আবেদীন, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: মাসুদ করিম, মোঃ ইসমাইল হোসেন এনডিসি, প্রদীপ কুমার দাস, মুহাম্মদ সালেহউদ্দীন, তপন কুমার কর্মকার সহ ভূমি মন্ত্রণালয় ও ভূমি সংস্কার বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ কর্মশালায় উপস্থিত ছিলেন। কর্মশালায় উপস্থিত কর্মকর্তাগণ প্রয়োজনীয় পরামর্শ ও মতামত দেন যা থেকে বেশ কিছু সুপারিশমালা গ্রহণ করা হয়।

উল্লেখ্য, ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যারের পাইলটিং এর জন্য প্রথম পর্যায়ে ০৮টি জেলার ০৯টি উপজেলাধীন ০৯টি পৌর/ইউনিয়ন ভূমি অফিসের অন্তর্গত নির্বাচিত ১৯টি মৌজায় এ পর্যন্ত ৬২ হাজার ১০৫টি হোল্ডিং আপডেট করা হয়েছে। সারা দেশে হোল্ডিং সংখ্যা মোট প্রায় সাড়ে ৩ কোটি।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি