বুধবার, জুলাই ২২, ২০২৬
25.7 C
Dhaka

উদ্যোক্তা সম্মাননা ২০১৯ পেলেন ১৮ জন উদ্যোক্তা

টেকভিশন২৪ ডেস্ক: গত ২১ নভেম্বর শনিবার ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর উদ্যোক্তা বিষয়ক কার্যক্রম “চাকরি খুজব না, চাকরি দেব” এবং ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন এন্ড অন্ট্রপ্রিনিয়রশীপ ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে ৬ষ্ঠ বারের মতো তরুণ উদ্যোক্তাদের সম্মানিত করা হয়।

“চাকরি খুজব না, চাকরি দেব”-এর সাধারন সম্পাদক সাজ্জাত হোসেন জানান –২০১৯ সালের কার্যক্রমের ভিত্তিতে মোট ১৮টি উদ্যোগের উদ্যোক্তাদের এবার সম্মাননা প্রদান করা হয়েছে। উদ্যোক্তা সম্মনাননা ২০১৯ এর সমন্বয়কারী প্রমি নাহিদ জানিয়েছেন ৩০০ এর বেশি মনোনয়ন থেকে বিচারক মন্ডলী ৮টি নবীন উদ্যোক্তা স্মারক ও ৮ টি উদ্যোক্তা সম্মাননার জন্য নির্বাচিত করেছেন।

এছাড়া সৃজনশীল ও পরিশ্রমী উদোক্তা হিসেবে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে দুইটি উদ্যোগকে।

উদ্যোক্তাদের এই মিলন মেলায় সম্মাননা তুলে দিয়েছেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর সাধারন সম্পাদক মুনির হাসান, লাইটক্যাসেল পার্টনারস এর ডিরেক্টর শওকত হোসেন, ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন এন্ড অন্ট্রপ্রিনিয়রশীপ ডিপার্টমেন্টের চেয়ারম্যান কামরুজ্জামান দিদার প্রমুখ।

উদ্যোক্তা সম্মাননা ২০১৯ তে নবীন উদ্যোক্তা পেয়েছেন ব্রাইট এরিকা লিমিটেড, দ্যসফটকিং লিমিটেড, আশা ফুড, ভাইজার এক্স লিমিটেড, ব্যাকপ্যাকওয়ালা, মেডিএইডার, কাপ্তান ডেইরী এবং রক্ষী।

উদ্যোক্তা স্মারক পেয়েছেন গুটিপা, মুনলাইট পেট ফ্ল্যাকস এন্ড পেট স্ট্র্যাপ ইন্ডাস্ট্রি লিমিটেড, স্কাইলার্ক সফট লিমিটেড, তুলিকা, এমএজি এগ্রো ফার্ম লিমিটেড, সিটি ওয়াটার পিউরিফায়ার, নন্দন কুটির ও পারফিউম্যান্স।

এর মধ্যে সৃজনশীল উদ্যোক্তার জন্য মাস্টার র‍্যাকস এন্ড ফার্নিচারকে কে নুরুল কাদের সম্মাননা ও পরিশ্রমী উদ্যোক্তার জন্য ইতালী ফুটওয়্যার লিমিটেডকে কে ইউসুফ চৌধুরী সম্মাননা প্রদান করা হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি